Saturday, March 14, 2026

মালদহের কালিয়াচকে পুলিশকে লক্ষ্য করে গুলি, আটক ২

Date:

Share post:

চোরাচালানকারীদের বাধা দিতে গিয়ে মালদহ জেলার কালিয়াচকে আক্রান্ত পুলিশ। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সাইলাপুরে পুলিশকে লক্ষ্য করে চলল গুলি (a group of People tried shot police in Malda)। দুষ্কৃতীদের তল্লাশি অভিযানে পুলিশের সঙ্গে চোরা চালানো মদত দেওয়া স্থানীয়দের সঙ্গে বচসার জেরে এই কাণ্ড বলে জানা যাচ্ছে। এরপরই গোলমালকারীরা পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় তৎক্ষণাৎই ছুটে যায় পুলিশের আরও একটি দল। ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে খবর।

পুলিশ সূত্রে জানা যায় বেআইনি কাফ সিরাপ পাচার রুখতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে অফিসারদের। পাচারকারীদের আত্মসমর্পণ করতে বলা হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। মিঠুন শেখ ও মধু মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়। বাকি দশজন সেখান থেকে চম্পট দেয়। অভিযুক্তদের কাছ থেকে সেভেন এম এম পিস্তল, ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং প্রচুর পরিমাণ বেআইনি কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে খবর মিলেছে।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...