Thursday, May 14, 2026

শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার কর্মসূচি! কতদিন মিলবে পরিষেবা?

Date:

Share post:

রাজ্য সরকারেরে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে নবম দুয়ারে সরকার কর্মসূচি। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকাল ৪টে অবধি চলবে শিবির।

বিভিন্ন এলাকায় শিবির করে মোট ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন জমা নেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতার মতো চিরাচরিত প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারে এবার কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য প্রকল্পেও আবেদন করার সুযোগ মিলবে। আগে যে সব এলাকা বেশি গুরুত্ব পায়নি, সেখানে শিবিরের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ।রাজ্যের নির্দেশ সমস্ত ক্যাম্পে প্রয়োজনীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রসূতিদের জন্য বিশেষ যায়গা রাখতে বলা হয়েছে। পাশাপাশি ফটোকপিও যাতে বিনামূল্যে হয়, সে ব্যাপারেও নজর রাখতে বলা হয়েছে।

যাঁদের আবেদন গ্রাহ্য হবে না, তাঁদের আবেদন বাতিল হওয়ার কারণ এবং কী করণীয়, তা ঠিক মতো বুঝিয়ে দিতে হবে বলেও জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দুয়ারে সরকারে জমা পড়া আবেদন ২৮ ফেব্রুয়ারির মধ্যেই সব খতিয়ে দেখতে হবে। এই সমস্ত পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কেউ অন্য কোনও অজুহাতে টাকা চাইলে তা বরদাস্ত করা হবে না বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

২০২৩ সালের ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত হয়েছিল অষ্টম দুয়ারে সরকার। সেখানে ৩৬টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়েছিল। এ বার সেগুলির সঙ্গেই যোগ হচ্ছে ‘কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য’ সংক্রান্ত প্রকল্প। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্যভাতা, কৃষকবন্ধু, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক, রূপশ্রী-র মতো প্রকল্প বা ভাতা-র সুবিধা পেতে এই ক্যাম্পে আবেদন করা যাবে। ১০টা থেকে বিকাল ৪টে অবধি শিবির চলবে ।

আরও পড়ুন- ফার্স্ট ডে ফার্স্ট শো জমজমাট, বিনোদিনী থিয়েটারে ‘বিনোদিনী’ দেখে আপ্লুত দর্শক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...