Friday, May 15, 2026

১৪ নয়, ছত্তিশগড় অপারেশনে নিহত আরও বেশি মাওবাদী, দাবি কেন্দ্রীয় বাহিনীর

Date:

Share post:

অপারেশনের জন্য মাত্র দু’দিনের রসদ ছিল। তারপরেও তিন দিন লড়াই জারি রেখেছিল যৌথ বাহিনী। ওড়িষা-ছত্তিশগড় সীমান্তে মাও অপারেশনের সাফল্যের খুব কাছাকাছি এসে কোনওভাবেই পিছোতে চায়নি কোবরা (COBRA) সহ যৌথ বাহিনী। তবে এই অপারেশনে শুধুমাত্র এক কোটির মাওবাদী (maoist) নয়, যতজন মাও নিহত হয়েছে তার মাথার দাম ৫ কোটি, দাবী সেনাকর্তাদের।

ওড়িশা ছত্তিশগড় (Chhattisgarh) সীমান্তে এযাবৎকালের সবথেকে বড় মাও-নিধন অপারেশন চালায় ই-৩০ (E-30), সিআরপিএফ (CRPF), কোবরা (COBRA)এবং ওড়িষার এসওজি(SOG)। যৌথ বাহিনীর দাবি কুলহারিঘাট এলাকায় অপারেশন চালানোর সময় ড্রোনে (drone) নজরদারি চালাচ্ছিল মাওবাদীরা। মাওবাদী (Maoist) নিধন হওয়ার সঙ্গে সঙ্গে বহু দেহ সরিয়ে নেওয়া হয়। যদিও কেন্দ্রীয় কমিটির সদস্য জয়রাম রেড্ডি ওরফে চালপতির দেহ সরাতে পারেনি তারা।

কেন্দ্রীয় বাহিনীর দাবি, যে ১৬ মাওবাদী নিহত হয়েছে তার মধ্যে ১১ জনই সরকারি খাতায় কুখ্যাত। তার মধ্যে অন্যতম জয়রাম ওরফে গুড্ডু ও সত্যম গওড়ে। সবমিলিয়ে নিহত মাওবাদীদের মাথার দাম প্রায় পাঁচ কোটি, দাবি কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...