Friday, May 22, 2026

নোয়াপাড়া- এয়ারপোর্ট রুটে সফল ট্রায়াল মেট্রোর 

Date:

Share post:

এসপ্ল্যানেড – শিয়ালদহের পর এবার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে এয়ারপোর্ট যাওয়ার রুটে (Noapara to Airport Metro) আপ এবং ডাউন লাইনের সফল ট্রায়াল মেট্রোর। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের দাবি, সাত কিলোমিটারের বেশি পাতালপথে ট্রেন চলাচলের সব মাপকাঠিই পূরণ হয়েছে। অতি দ্রুত এই নতুন মেট্রো রুটে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হবে।

দেশের অন্যান্য শহরে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রুট থাকলেও এতদিন পর্যন্ত কলকাতায় সেটা ছিল না। শুক্রবার বেলা ১২টা ৯ মিনিট নাগাদ নোয়াপাড়া থেকে শুরু হয় ট্রায়াল রান। সেই ট্রেনটি বেলা ১২টা ৩১ মিনিট নাগাদ বিমানবন্দর মেট্রো (জয় হিন্দ বিমানবন্দর) স্টেশনে পৌঁছয়। আবার দুপুর ১টা ৫৭ মিনিট নাগাদ জয় হিন্দ বিমানবন্দর থেকে রেক দুপুর ২টো ২১ মিনিটে নোয়াপাড়া পৌঁছে যায়। আপ ও ডাউন লাইনে সফল ট্রায়াল রান দেখতে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ (P Uday Kumar Reddy) উচ্চপদস্থ আধিকারিকেরা। ট্রায়াল রান শেষে তিনি জয় হিন্দ বিমানবন্দর স্টেশনও পরিদর্শনও করেন। ছাড়পত্র মিললে এবার এই নতুন রুটে যাত্রী নিয়ে অফিসিয়াল ভাবে দৌড়াতে শুরু করবে কলকাতা মেট্রো।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...