Monday, May 11, 2026

কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে কী বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো ?

Date:

Share post:

গতকাল ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে হয়ে ফেরে ইস্টবেঙ্গল এফসি। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন পিভি বিষ্ণু এবং হিজাজি মাহের। আর এই জয়ে খুশি ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো। বললেন ফুটবলারদের লড়াকু মানসিকতার জন্য এই জয় পেয়েছি।

ম্যাচের পর অস্কার বলেন, “ শেষ কয়েক সপ্তাহে আমরা অনেক ভুগেছি। আমরা আইএসএলের কিছু সেরা ক্লাব যেমন এফসি গোয়া, মোহনবাগান এসজি এবং মুম্বই সিটি এফসির বিপক্ষে ভাল লড়াই করেছি। কিন্তু পয়েন্ট টেবিলের ক্ষেত্রে আমরা খালি হাতে ফিরেছি। তাই এই ম্যাচটি ছিল প্রতিরোধের একটি পরীক্ষা। ছেলেদের লড়াকু মানসিকতা প্রশংসনীয় ছিল। তবে দল মাঝমাঠে নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।“

এখানেই না থেমে অস্কার আরও বলেন, “হয়তো প্রথম ১০ মিনিটে আমরা একটু নড়বড়ে ছিলাম এবং শেষ ১৫ মিনিটে কেরালা ব্লাস্টার্স তাদের সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করেছিল। কিন্তু সামগ্রিকভাবে, আমি মনে করি ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে এবং হ্যাঁ, এই ম্যাচ জিতে আমরা সত্যিই স্বস্তি পেয়েছি।“

এবার লাল-হলুদের সামনে মুম্বই সিটি এফসি। এই ম্যাচ নিয়ে সতর্ক ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, “প্রভাত লাকরা, মহম্মদ রকিপ, সাউল ক্রেসপো এবং আনোয়ার আলির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে অনিশ্চয়তা আছে। ওরা পরের ম্যাচে থাকতে পারবে কিনা, জানি না। তবে আমি বারবার বলি, আমাদের দল পয়েন্ট টেবলের এত নীচে থাকার যোগ্য নয়। এখনও ৭-৮টি ম্যাচ বাকি আছে। আমরা প্রমাণ করতে পারি যে, ইস্টবেঙ্গল এফসি এ বছর টেবলের তলানিতে নয়, বরং মাঝামাঝি অবস্থানে থাকতে পারে।“

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...