Friday, April 3, 2026

ঘোষণা আইসিসির টি-২০ ক্রিকেটে সেরা একাদশ, দলের নেতা রোহিত

Date:

Share post:

টেস্ট, একদিনের পর এবার ২০২৪ টি-২০ ক্রিকেটের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। আর এই দলে দাপট টিম ইন্ডিয়ার। আইসিসির টি-২০ ক্রিকেটের সেরা একাদশে ভারতের হয়ে রয়েছেন চার ক্রিকেটার। তাঁরা হলেন রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া এবং অর্শদীপ সিং। দলের নেতা রোহিতই। তবে সুযোগ হয়নি বিরাট কোহলির। দলে রয়েছেন বাবর আজম, ট্রাভিস হেড।

২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে টি-বিশ্বকাপ ঘরে তোলে টিম ইন্ডিয়া। এছাড়াও রোহিত টি-টোয়েন্টি ক্রিকেটে ১১টি ম্যাচ খেলেছেন। করেছেন ৩৭৮ রান। যার মধ্যে একটি শতরান রয়েছে। গড় ৪২। স্ট্রাইক রেট ১২৬। আইসিসির বেছে নেওয়া টিমে ওপেন করবেন তিনিই। অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার আরেক ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে। পেস বোলার হিসাবে রাখা হয়েছে দুই ভারতীয়কে। একজন যশপ্রীত বুমরাহ এবং অন্যজন অর্শদীপ সিং। বুমরাহ ২০২৪ সালে মাত্র ৮ ম্যাচ খেলে ১৫টি উইকেট তুললেও বিশ্বকাপে যেভাবে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি, সেটা এককথায় অনবদ্য।

একনজরে টি-২০ ক্রিকেটের সেরা একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), ট্রাভিস হেড, বাবর আজম, নিকোলাস পুরান, সিকান্দার রাজা, হার্দিক পান্ডিয়া , রশিদ খান, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং।

আরও পড়ুন- নিজের অবসর নিয়ে মুখ খুললেন জোকোভিচ, কী বললেন জোকার ?

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...