Saturday, June 6, 2026

স্যানিটারি প্যাড চাইতেই শাস্তি! যোগীরাজ্যে প্রিন্সিপালের ‘কীর্তি’তে শুরু তদন্ত

Date:

Share post:

স্যানিটারি প্যাড চাওয়া শিক্ষকের কাছে অপরাধ! শাস্তিও পেল ছাত্রী! কী শাস্তি পেল? বালিকাকে ঘণ্টাখানেক ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হল। কিন্তু তারপরেও সে পেল না স্যানিটারি প্যাড (sanitary pad)। আজব কীর্তি সেই যোগীরাজ্যেই! ঘটনাটি ঘটেছে শনিবার উত্তরপ্রদেশের (Uttarpradesh) এক স্কুলে।

স্কুলে থাকাকালীন একাদশ শ্রেণীর ছাত্রীর শুরু হয় মাসিক রক্তস্রাব। তখনই সাহায্য চায় প্রিন্সপালের কাছে। অভিযোগ, ছাত্রীকে তো স্যানিটারি প্যাড দেওয়াই হয়নি উপরন্তু তাকে উপেক্ষা করা হয়। মেয়েটির বাবার অভিযোগ, এদিন পরীক্ষা ছিল তার মেয়ের। তার মধ্যেই মাসিক রক্তস্রাব শুরু হয় তার। বুঝতে পেরে সে প্রিন্সিপালের (principal) কাছে স্যানিটারি প্যাড (sanitary pad) চাইলে তাকে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক তাঁকে ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়া রাখা হয়।

মেয়ের মুখে সমস্ত কথা শুনেই বাবা লিখিত অভিযোগ দায়ের করেন জেলা শাসক, জেলা স্কুল পরীক্ষক, রাজ্য মহিলা কমিশন, এবং মহিলা কল্যাণ অধিদফতরে। জেলা স্কুল পরীক্ষক দেবকী নন্দন জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে, দোষীরা শাস্তি পাবে।

Related articles

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...