Thursday, May 14, 2026

নেইমারকে ছেড়ে দিল আল হিলাল, কোথায় যোগ দিচ্ছেন ব্রাজিল তারকা ?

Date:

Share post:

নেইমার জুনিয়রকে ছেড়ে দিল সৌদিআরবের ক্লাব আল হিলাল। এদিন এমনটাই জানান হল আল হিলালের পক্ষ থেকে। সৌদি আরবেরে ক্লাবে সই করার পর থেকেই চোটের কারণে ভুগছিলেন ব্রাজিলিও তারকা। ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। জল্পনা নিজের পুরনো ক্লাব স্যান্টসে ফিরতে পারেন নেইমার।

এদিন আল হিলালের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়, ‘দুপক্ষের সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তিভঙ্গ করা হল। আল হিলালে তাঁর অবদানের জন্য নেইমারকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের কেরিয়ারের জন্য তাঁকে শুভেচ্ছা জানাই।“

২০২৩-এ পিএসজি থেকে সৌদি আরবের ক্লাব আল হিলালে আসে নেইমার। প্রায় ৮৫০ কোটি টাকায় আল হিলালে আসেন ব্রাজিলীয় তারকা। কিন্তু চোটের কারণে খেলা হয়নি নেইমারের। কবল থেকে মুক্তি মেলেনি। পুরনো চোট সারিয়ে ফিরে আসার মধ্যেই গত বছরের নভেম্বরে ফের চোট পান। ফলে ফের দীর্ঘদিন মাঠের বাইরে। চলতি বছরে মাত্র ২টি ম্যাচ খেলেছেন নেইমার। এমনকী সৌদি প্রো লিগের জন্য তাঁকে এবার রেজিস্টারও করায়নি। অবশেষে আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নেইমারের।

আল হিলালের সঙ্গে সম্পর্ক শেষ হতেই প্রশ্ন ওঠে কোন ক্লাবে যোগ দিতে চলেছেন নেইমার জুনিয়র। শোনা গিয়েছে, নেইমারের ছোটবেলার ক্লাব স্যান্টসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরনো ক্লাবে সই করতে পারেন তিনি।

আরও পড়ুন- রঞ্জিতে রোহিতের ব্যাটিং-এ ক্ষুব্ধ গাভাস্কর, বললেন চুক্তি বাঁচানোর জন্য রঞ্জি খেলেছেন রোহিত-যশস্বীরা

Related articles

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...

আস্থাভোটে ১৪৪! কিভাবে আস্থা অর্জন করতে হয় দেখালেন থালাপতি বিজয়

নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করতে পারলেও প্রথমবার ভোটের ময়দানে নেমে তামিলনাড়ুতে যে বিপুল পরিমাণ মানুষের আস্থা অর্জনের...

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...