Wednesday, May 27, 2026

বাড়ির হেলা-রোগ সারাতে হরিয়ানার সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ, পুরসভায় বৈঠকে ফিরহাদ

Date:

Share post:

দীর্ঘ কয়েক দশক ধরে কলকাতা শহরে বেনিয়মে আবাসন তৈরি হয়েছে। বাম আমলের সেই সব আবাসন এতদিনে হেলে পড়া শুরু হয়েছে। এবার রাজ্যের বর্তমান সরকারই উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে শহর ও শহরতলি এলাকার বেআইনি, হেলে পড়া বিল্ডিংগুলিকে (building) সোজা করার। তার জন্য নেওয়া হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্য। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) অন্তর্গত এইসব বিল্ডিং-এর দায়িত্ব দেওয়া হবে হরিয়ানার (Haryana) একটি সংস্থাকে।

বুধবার পুরসভায় হরিয়ানার (Haryana) সংস্থার সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রাথমিকভাবে ইতিমধ্যেই হেলে পড়েছে বা বিপজ্জনক বলে চিহ্নিত বিল্ডিংগুলিকে (building) সোজা করার দায়িত্ব নেবে এই সংস্থা। পরবর্তীকালে অন্যান্য বিপজ্জনক বা বেআইনি বিল্ডিং-এর ক্ষেত্রেও এই সংস্থার সাহায্য নেওয়া হতে পারে দীর্ঘমেয়াদী হিসাবে। সংস্থার কাজ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতেই বুধবারের বৈঠক আয়োজন করা হয়।

ইতিমধ্যেই হরিয়ানার (Haryana) আরেক সংস্থার নাম জড়িয়েছিল হেলে পড়া বিল্ডিং সোজা করার কাজে। সেই সংস্থার কাজের খামতি এখন স্পষ্ট হয়ে যাওয়ায় তাদের সঙ্গে পুরসভার পক্ষ থেকে কোনো যোগাযোগই করা হয়নি। বুধবারের বৈঠকের পর প্রাথমিকভাবে এই সংস্থার সঙ্গেই যৌথ উদ্যোগে কাজ করার সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা।

Related articles

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...

বকেয়া ডিএ-র বর্তমান অবস্থান কী: রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের

রাজ্যে পালাবদলের জেরে পিছিয়ে গিয়েছিল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে করা মামলার শুনানি। নতুন রাজ্য সরকার তাঁদের প্রাপ্য বকেয়া...

বড় সিদ্ধান্ত! তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন কাকলি

এবার তৃণমূলের সব দলীয় পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের (Barasat) সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastider)।...