Tuesday, May 5, 2026

সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। এদিন সেমিফাইনালে ভারত হারাল ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করল টিম ইন্ডিয়া। এই নিয়ে পর পর অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ২ ফেব্রুয়ারি ফাইনালে টিম ইন্ডিয়ার সামনে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংরেজরা। ৪৫ রান করেন দাভিনা। অধিনায়ক অবি নরগ্রোভ করেন ৩০ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন পারুনিকা সিসোদিয়া এবং বৈষ্ণবী শর্মা। ২১ রানে ২ উইকেট নিয়েছেন আয়ুষী শুক্লা।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারত। সৌজন্যে কমলিনী এবং জি তৃষা। ৫৬ রানে অপরাজিত কমলিনী। ১১ রানে অপরাজিত সানিকা।

আরও পড়ুন- বিরাটকে আউট করে চর্চায় হিমাংশু সাঙ্গওয়ান, কে এই বোলার, মিল রয়েছে ধোনির সঙ্গে

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...