Monday, May 4, 2026

অনুরাগীর ভালবাসাকে গুরুত্ব দিয়েই তরুণীর ঠোঁটে ঠোঁট, চুমু বিতর্কে সাফাই ‘ভদ্রলোক’ উদিতের

Date:

Share post:

বলিউডের আপাত নিরীহ ‘ভদ্রলোক’ গায়ক উদিত নারায়ণ (Udit Narayan) মঞ্চে অনুষ্ঠান চলাকালীন অনুরাগী এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কের জন্ম দিয়েছিলেন দিন কয়েক আগে। এবার তার প্রেক্ষিতে জুড়লেন নয়া সাফাই। গায়ক সাফ জানিয়েছেন, ‘‘ আসলে অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো করতে থাকে। আমি নিপাট ভদ্রলোক। ওরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে অগ্রাহ্য কি করা যায়!” এর পরেই অবশ্য তাঁর সংযোজন, বিষয়টাকে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। কিন্তু গায়ক (Singer) বললেই তো হল না, সেলিব্রেটিদের কর্মকাণ্ডের বিতর্ক এত সহজে থামার নয়। তাই লাইভ পারফরমেন্স চলাকালীন উদিতের (Udit Narayan) আচরণের তীব্র নিন্দা করে সমাজমাধ্যমে মন্তব্য আর কটাক্ষের ঝড়।

ভারতীয় সিনে দুনিয়ার প্লেব্যাক সিঙ্গারদের তালিকায় অন্যতম বড় নাম উদিত নারায়ণ। দীর্ঘ ৪৬ বছরের ক্যারিয়ার গায়কের। আপাতদৃষ্টিতে তাঁকে নিপাট ভদ্রলোক বলেই মনে হয়। অসংখ্য গান গেয়ে একাধিক সম্মানীয় পুরস্কার জিতে নিয়েছেন, জয় করেছেন অনুরাগীদের মন। দেহের বয়স বাড়লেও কণ্ঠের জাদু এতটুকু কমেনি। সেই উদিত এ কী করলেন? বেশ খোশমেজাজে মঞ্চে গাইছিলেন ‘টিপ টিপ বরসা পানি’। অনুরাগীর আবদার নিজস্বী তোলার। কিন্তু গায়ক হঠাৎই এক তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন। গোটা ঘটনায় রীতিমতো অবাক ওই তরুণী, এমনকি উপস্থিত দর্শকরাও। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা ওই মহিলা ফ্যানকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। গায়কের এই কীর্তিতে কার্যত সমালোচনা আর কটাক্ষের বন্যা বয়ে যায়। এবার পাল্টা সাফাই দিতে মুখ খুললেন উদিত। চুমু বিতর্কে গায়ক বলেন, ‘‘আসলে আমাদের পরিবারের কোনও ধরনের বিতর্ক নেই। আমার ছেলেও বড্ড শান্ত স্বভাবের, কোনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব। নয়তো আমি সেরকম মানুষ নই।’’ নিজেকে যতই ‘ভদ্রলোক’ বলে দাবি করুন না কেন উদিত, এই কাণ্ডের পর অনেকেই বলছেন স্বনামধন্য গায়কের এহেন আচরণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

 

Related articles

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে