Thursday, May 7, 2026

সরস্বতীর সুরেলা বন্দনায় শ্রেয়া, বাগদেবীর আরাধোনায় ব্যস্ত টলিউড

Date:

Share post:

তিথি মেনে বাংলা জুড়ে রবি এবং সোম দুদিন ধরে সরস্বতী পুজোর উৎসব। রবিবাসরীয় বসন্ত পঞ্চমীতে নিজের সুরেলা কণ্ঠে সরস্বতী প্রণাম জানালেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। উন্মাদনায় ভাসলেন অনুরাগীরা। পরনে বাসন্তী রঙের সিল্কের শাড়ি, লম্বা হাতা ব্লাউজ়। সাজ বলতে কানে বড় দুল,কপালে ছোট্ট লাল টিপ। এই বেশেই সরস্বতী বন্দনা করলেন শ্রেয়া। সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে। সকাল সকাল সেই কথাই মনে করালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রবিবার সকাল সকাল তিনি তৈরি হয়েছিলেন সরস্বতীর পুজোর সাজে। পরনে নীল কুর্তা, হাতে, গলায় ঠাসা সুতোর কাজ। সারা শরীরে ছোট বুটি। মিমির কানে ঝুমকো, কপালে নীল টিপ, খোলা চুল আর হাতে একটি বই। ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সেই ছবি। ক্যাপশনে লিখেছেন, “সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে।” তাহলে কি প্রেমের ইঙ্গিত দিলেন নায়িকা?

শুধু পড়াশোনা নয়, সংস্কৃতির দেবীও সরস্বতী। তাই সাংস্কৃতিক জগতেও আজ বাণী বন্দনা জোরকদমে। টলি অভিনেত্রী অপরাজিতা আঢ্য রবিবার বেহালার নাচের স্কুলে সরস্বতী পুজো সারছেন অভিনেত্রী। হাওড়ার নাচের স্কুলে বাগ্দেবীর আরাধনা করবেন সোমবার।বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে একসঙ্গে ‘রঘু ডাকাত’-এর শুভ মহরৎ সারলেন দেব-অনির্বাণ। সপরিবারে পুজোয় ব্যস্ত রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ধুতি পাঞ্জাবিতে প্রায় বারো বছর পর সরস্বতী পুজোয় মাতলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিশুক। নিজের বাড়িতে সরস্বতী পুজো সারলেন সস্ত্রীক সোহম। ‘আমার বস’ সিনেমার সেটেই পুজো উদযাপনে মাত্র উইন্ডোজ প্রোডাকশন।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...