Tuesday, June 23, 2026

৪৪-এ ৪৪! দাসপুরে কৃষি সমবায় ভোটে জয়জয়কার তৃণমূলের, বসিরহাটেও হোয়াইটওয়াশ বিরোধীরা

Date:

Share post:

ফের কৃষি সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার। সিপিএম-বিজেপিকে কার্যত মাটিতে আছড়ে ফেলে বিপুল ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থীরা। ফলে এই সমবায়ে অস্তিত্বহীন হয়ে পড়ল রাম-বামেরা। একপ্রকার বিরোধীশূন্য বলেই ধরে নেওয়া যায় দাসপুর ২ ব্লকের অন্তর্গত কুলটিকরি-মাগুড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে। ৪৪টি আসনের ৪৪টিতেই জয়ের মূল মুখ ব্লক সভাপতি। তাঁরই বড় অবদান এই জয় বলে মনে করছেন শাসকদলের নেতৃত্ব।

রবিবারের এই নির্বাচন উপলক্ষে সকাল থেকেই চলছিল ভোটদান পর্ব। বিকেল তিনটের পর ভোটগণনা শেষ হতেই ফলাফল হাতে পেয়ে খুশি শাসকদল। জয়ের উল্লাসে দলের কর্মী-সমর্থক এবং নেতা ও জয়ী প্রার্থীরা সবুজ আবিরে রাঙিয়ে দেন গোটা এলাকা। ৪৪ আসনের সবক’টিই জেতা নিয়ে দাসপুর ২ ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় বলেন, মানুষ বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা যেভাবে চারদিকে ছড়িয়ে পড়ছে তাতে মানুষ আর স্থির থাকতে পারছেন না। বিরোধীরাও মুখ খুলতে পারছে না। তাদের সকলে ঘৃণা করেছে। তবে এই জয় তৃণমূলের নয়, সাধারণ মানুষ এবং উন্নয়নের জয়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এত বড় জয় দাসপুর বিধানসভায় ভবিষ্যতের বড় সাফল্যের ইঙ্গিতই দিচ্ছে, এটা স্পষ্ট।

অন্যদিকে ফের বসিরহাটে বিজেপি-সহ বিরোধীদের হোয়াইটওয়াশ করে ছাড়ল তৃণমূল কংগ্রেস। তৃণমূল আরও এক সমবায় নির্বাচনে ৬-০ জয় হাসিল করল। প্রতিটি আসনেই জয়জয়কার তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের। বসিরহাট সাংগঠনিক জেলার বাদুড়িয়া রুদ্রপুর আধার মানিক মাগুরখালি কৃষি সমবায় লিমিটেডে নির্বাচন ছিল রবিবার। এদিন ফের তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভের ধারাবাহিকতা বজায় রাখল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ফের একবার স্বীকৃতি পেল।

রবিবার এই নির্বাচনে ছ’টি আসনের ছ’টিতেই এদিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তৃণমূলের প্রার্থীরা। জয়ীদের মধ্যে ৪ জন পুরুষ ও দু’জন মহিলা প্রার্থী। বিপুল জয়ের পর তৃণমূল সমর্থিত প্রার্থী সিদ্ধার্থ ভট্টাচার্য বলেন, বাংলার উন্নয়নের কান্ডারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয় আমরা উৎসর্গ করলাম। বাংলা কৃষিতে দেশের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছে। কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে কৃষকদের উপরে কালো আইন এনেছিল এবং তা চাপে পড়ে প্রত্যাহার করেছিল, তারই জবাব দিলেন বাদুড়িয়া এলাকার এই সমবায়ের ভোটাররা।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পোন্নয়নে নতুন দিগন্ত! দেশের শীর্ষে উঠছে বাংলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...