Friday, May 15, 2026

স্ত্রী ও শিশু কন্যাকে খুন, দুবছর পর মৃত্যুদণ্ড দিল জলপাইগুড়ি আদালত

Date:

Share post:

নয় নয় করে দুবছর পর সাজা ঘোষণা হল। স্ত্রী ও ১৮ বছরের শিশু কন্যাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছিলেন এক ব্যক্তি।দুবছর পর সেই ঘটনায় মৃত্যুদণ্ডের সাজা শোনালো আদালত।  এই সাজা ঘোষণা করল জলপাইগুড়ি আদালত( JALPAIGURI COURT)। রাজ্যে পুলিশের তদন্তের পর দোষীর ফাঁসির সাজা শোনাল আদালত।।পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে স্ত্রী ও কন্যাকে কুড়ুল দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত লাল সিং ওরাও। সে নাগরাকাটার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা। ঘটনার পর বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতরাই তার স্ত্রী ও কন্যাকে খুন করে বলে প্রথমে পুলিশকে ভুয়ো তথ্য দেয় লাল সিং। বিভিন্ন সময়ে পুলিশকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে বিভিন্ন সময়ে লালের বিভিন্ন বায়ান তদন্তকারী অফিসারের( INVBESTIGATION OFFICER) মনে সন্দেহ তৈরি করে। পরে লালকে গ্রেফতার করে তদন্ত শুরু হয়।

শেষ পর্যন্ত লালই যে তার স্ত্রী ও শিশুকন্যাকে খুন করেছে আদালতে সেই প্রমাণ পেশ করে পুলিশ। চার্জশিট পেশের পর মামলায় ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই মামলায় আগেই লালকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে জলপাইগুড়ি আদালত।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...