Sunday, March 29, 2026

লক্ষ্য সুস্বাস্থ্য: মেটিয়াবুরুজে সেবাশ্রয় পরিদর্শন করে পরামর্শ অভিষেকের

Date:

Share post:

ডায়মন্ড হারবার ও ফলতায় ১০ দিন করে ২০ দিন শিবির করার পর এবার সেবাশ্রয় শিবির শুরু হয়েছে মেটিয়াবুরুজে। মঙ্গলবার, শিবিরের চতুর্থ দিনে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পরিদর্শনে করলেন। নয় থেকে নব্বই- সবাইকে সুস্বাস্থ্যের পরামর্শ দেন।

এদিন, মেটিয়াবুরুজের সেবাশ্রয় শিবিরে গিয়ে উপস্থিত সকলের সঙ্গে কথা বলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। তাঁদের অভাব-অভিযোগ শোনেন। ‘সেবাশ্রয়ে’ পরিষেবা পেয়ে তাঁদের খুশির কথা সাংসদকে জানান স্থানীয়রা।

অভিষেক (Abhishek Banerjee) জানান, সুস্বাস্থ্যের লক্ষ্যে সকলের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ, টেস্ট এবং প্রয়োজনে হাসপাতালে রেফারের বন্দোবস্ত করা হচ্ছে শিবিরে। ডায়মন্ড হারবার, ফলতার পর মেটিয়াবুরুজে মোট ২৪ দিন ধরে চলছে সেবাশ্রয় শিবির। সেবাশ্রয়ের সূচনা থেকে এদিন পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত আরও চারটি বিধানসভা এলাকায় হবে এই শিবির। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, স্বেচ্ছাসেবকদের সেই বার্তা দেন সাংসদ। ঘুরে দেখলেন ওষুধ বিতরণ কেন্দ্র থেকে টেস্টিং জোন। কথা বললেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গেও। 

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...