Tuesday, March 3, 2026

‘ভয়াবহ গণহত্যা’, সুইডেনের স্কুলে বন্দুকবাজের হানায় মৃত ১০

Date:

Share post:

সুইডেনের রিসবার্গস্কা স্কুল ক্যাম্পাসে ঢুকে এবার গুলি চালালো বন্দুকবাজ। এদিনের এই ভয়াবহ হামলায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বন্দুকধারী ব্যক্তিও এই ঘটনায় মৃত। বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত বা আহতের সংখ্যা এখনও যদিও নির্দিষ্টভাবে জানানো হয়নি। স্কুলটি স্টকহোম থেকে কমপক্ষে ২০০ কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে অবস্থিত। জানা গিয়েছে, এই স্কুলে ২০ বছরের বেশি বয়সের পড়ুয়াদের প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক কোর্স করানো হয়। সুইডিশ ক্লাস, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং বিশেষভাবে সক্ষমদেরও এখানে পড়ানো হয়। ঘটনাস্থলে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির ফলে ঘটনার সঠিক কারণ নির্ধারণ করা তদন্তকারীদের পক্ষে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

তদন্তকারীদের তরফে জানানো হয়েছে একজন এই বন্দুক হামলার সঙ্গে জড়িত ছিল। হামলা সংক্রান্ত তাঁদের কাছে কোনও তথ্য আগে থেকে ছিল না। যদিও কোনও সন্ত্রাসবাদের জড়িত থাকার প্রমাণ এখনও পাওয়া যায় নি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, কমপক্ষে ১০ টি গুলির আওয়াজ শোনা গিয়েছে। এদিন ক্যাম্পাসে পরীক্ষা ছিল তাই পরীক্ষার পর বিকেলে ক্যাম্পাসে অনেকটাই কম সংখ্যক পড়ুয়া ছিল। ঘটনার পর পড়ুয়াদের নিরাপদে সরিয়ে কাছের একটি ভবনে নিয়ে যাওয়া হয়। ওরেব্রোতে এই হিংসার খবর অত্যন্ত গুরুতর। আপাতত পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং অভিযান জোরকদমে চলছে। সরকারের তরফে পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...