Wednesday, April 8, 2026

মরশুমের শেষলগ্নে আবারও নামতে চলেছে পারদ!

Date:

Share post:

সরস্বতী পুজোর(saraswati pujo)পর প্রায় বেজে গিয়েছে শীতের বিদায় ঘণ্টা৷ মরশুমের শেষলগ্নে পৌঁছে শীতপ্রেমীদের যখন মন ভার, তখন ফের একবার মিলল হাওয়া বদলের ইঙ্গিত৷ আবারও নামতে চলেছে পারদ। কোনও কোনও জেলায় তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা(temparature )নামতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফের আরও একবার শীতের আমেজ উপভোগ করতে পারবেন রাজ্যবাসী।চলতি মরশুমে খামখেয়ালি মনোভাব দেখিয়েছে শীত(winter)। পারদের ওঠা-নামা চলেছে বারবার।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তারপরের দু’দিনে ফের সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি করে কমার সম্ভাবনা তৈরি হয়েছে৷

আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে তিন থেকে চার ডিগ্রি। কলকাতায় ১৮ ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে তার পর আবার ঠান্ডা কমবে। পরের দু’দিনে আবার দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। সকালের দিকে কুয়াশার কারণে কমতে পারে দৃশ্যমানতা। এর ফলে যান চলাচলেও সমস্যা হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত পারদপতনের সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব বড় হেরফের হবে না। আবহাওয়া সব জেলায় শুকনো থাকবে। দার্জিলিং বা কালিম্পঙেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

 

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...