Saturday, March 14, 2026

মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনে ভেজাল-দূষণ ছিল না: HC-তে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য

Date:

Share post:

স্যালাইনে ভেজাল বা দূষণ ছিল না- হাই কোর্টে রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জমা পড়ল মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন-কাণ্ডের রিপোর্ট। হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে রাজ্যের তরফে রিপোর্ট জমা দেওয়া হয়। তবে, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও খবর: বিচ্ছেদের জল্পনা অতীত, অভিষেকের জন্মদিনে প্রেমমাখা বার্তা বচ্চন বধূর! তাহলে কি…

গত মাসে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে (Medinipur Medical College And Hospital) সন্তান প্রসবের পর পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েন। তাঁর মধ্যে একজনের মৃত্যু হয়। অভিযোগ, স্যালাইন দেওয়ার পরেই তাঁরা অসুস্থ বোধ করেন। এই ঘটনার পরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ চিকিৎসককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাসপেন্ড করা হয় হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও। এই নিয়ে হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা হয়।

এদিন আদালতে দু’টি ভাগে রিপোর্ট জমা দিয়েছে সরকার। রাজ্যের তরফে এজি কিশোর দত্ত জানান, রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক। ফলে রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে। কিন্তু ওই ভাগটি এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না। কিশোর দত্ত আদালতে দাবি করেন, মেদিনীপুরের হাসপাতালের স্যালাইনে কোনও ভেজাল বা দূষণ ছিল না।

রিপোর্ট জমার আগেই রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান প্রধান বিচারপতি। ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানান এজি।  মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া দিয়েছে সরকার। প্রধান বিচারপতি মন্তব্য করেন, স্যালাইনের গুণমানের দায় রাজ্যের রয়েছে। ১০ দিন পর মামলার পরবর্তী শুনানি।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...