Monday, May 11, 2026

মুখ্যমন্ত্রীর কথা মতোই ভিতপুজো দিয়ে শুরু দেউচা-পাঁচামির কাজ

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কথা মতোই শুরু হয়ে গেল বীরভূমের (Birbhum) দেউচা-পাঁচামির কাজ। বৃহস্পতিবার, দুপুরে জেলাশাসক, পুলিশ সুপারের উপস্থিতিতে ভিতপুজো হয়। জেলাশাসক জানান, পরিকাঠামো প্রস্তুত। ব্যাসল্ট, ব্ল্যাকস্টোন উত্তোলন করতে পারবেন এলাকাবাসী। তাঁদের জন্য কাজের সুযোগ মিলবে।
আরও খবর: BGBS : ৯৩৬৮ কোটি বিনিয়োগের প্রস্তাব, স্বাস্থ্যখাতে উন্নতির খতিয়ান পেশ রূপক বড়ুয়ার

বুধবার, শিল্পমহলের তারকাখচিত BGBS-এর মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, দেউচা পাঁচামির সব প্রস্তুতি সম্পূর্ণ। বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। তাঁর কথায়, “আজকে ভীষণ শুভ দিন। আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (BGBS)। ওখানে আমাদের সব কাজ সারা। জমি অধিগ্রহণ হয়েছে। জমিদাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। এমনকী আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্য়ের ব্যবস্থাও তৈরি।” বীরভূমের মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, কয়েক লক্ষ মানুষের চাকরি হবে। অনুসারী শিল্প তৈরি হবে। সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

এদিন জেলাশাসক জানান, এখানকার মা-বোনরা খুব খুশি। তাঁদের ৯০ শতাংশ এখানে কাজের সুযোগ পাচ্ছেন। পুনর্বাসন বা চাকরি নিয়ে কারও কোনও অসন্তোষ নেই বলেও জানান জেলাশাসক।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...