Thursday, February 26, 2026

শৌচাগারে চিতাবাঘ! হুলস্থুল কাণ্ড আলিপুরদুয়ারে, উদ্ধার করতে গিয়ে আহত বনকর্মী

Date:

Share post:

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর একটু হলেই বাঘের পেটে যেতে বসেছিলেন শালকুমারহাট প্রধান পাড়া হলদিটারি এলাকার এক বাসিন্দা। এদিন সকালে ওই ব্যাক্তি বাড়ির পেছনে শৌচাগারে ঢুকতে গিয়ে খেয়াল করেন সেখানে ঘাপটি মেরে বসে আছে একটি চিতাবাঘ। প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে পরিমড়ি করে দৌড়ে পালিয়ে যান বাড়ি ছেড়ে। তার চিৎকার শুনে জড়ো হন প্রতিবেশীরা। সব শুনে তারাই খবর দেন বন দফতর কে।

বন দফতরের কর্মীরা আসতে আসতে ভিড় জমে যায় ওই ব্যাক্তির বাড়ির চারপাশে। এরপর বন কর্মীরা জাল দিয়ে ঘিরে ফেলে বাড়িটি। এরপর মানুষের চিৎকার ও বন ককর্মীদের তৎপরতায় বেরিয়ে আসে চিতা বাঘটি। চিতা বাঘটি জাল টপকে এক দৌড়ে পালতে গিয়ে গুঁতো দেয় বন দফতরের এক কর্মীকে। পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায় ওই কর্মীর। পালিয়ে গিয়ে বাঘটি ফের গ্রামের বাইরের একটি বাঁশ বাগানে আশ্রয় নেয়। এরপর সন্ধ্যা নামার পর বন কর্মীরা চিতাবাঘটিকে সেখান থেকে তাড়ালে সেটি নদীর চর দিয়ে দৌড়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে প্রবেশ করে। ওই জখম বনকর্মীর চিকিৎসা চলছে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে। চিতাবাঘটি জঙ্গলে ফেরৎ যাওয়ায় সারা দিনের আতঙ্ক শেষ হয় গ্রামবাসীদের।

আরও পড়ুন- পিছনে তাকিয়ে শুধুই কংগ্রেস সমালোচনা! রাজ্যসভায় মোদির ভাষণে নেই নতুন দিশা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হস্টেলের বন্ধ ঘরে পচাগলা দেহ! KJNM-এ ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুতে উঠেছে একাধিক প্রশ্ন

কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল কলেজ হাসপাতালে (Kalyani JNM Hospital) ডাক্তারি পড়ুয়ার পচগলা দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হস্টেলের...

HIV আক্রান্তের শিশুপুত্রকে স্কুল থেকে তাড়ালেন অঙ্গনওয়াড়ি কর্মী

বাবার HIV আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন (HIV Discrimination in Basirhat)। তাই তাঁর চার বছরের ছোট্ট ছেলেকে ICDS স্কুল...

ISL: শক্তি বাড়িয়ে জামশেদপুরের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ক্রেস্পোর গলায় ক্ষোভের সুর

জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য নিয়ে শুক্রবার জামশেদপুর এফসির(Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East bengal)। প্রথম ২ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের...

নষ্ট হবে কেরালার সাম্প্রদায়িক সম্প্রীতি: ‘দ্য কেরালা স্টোরি টু’ রিলিজ আটকে দিল আদালত

বারবার সিনেমার নাম করে প্রোপাগান্ডা করে বিরোধী রাজ্যের ভাবমূর্তি নষ্টের চেষ্টা বিজেপির নতুন রাজনীতির অংশ হয়ে দাঁড়িয়েছে। বিধানসভা...