Wednesday, April 29, 2026

ভালোবাসা ফিরিয়ে দাও! পোস্টার নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধরনা প্রেমিকের

Date:

Share post:

তোমাকে চাই। অথচ মাঝে ভিলেনের মতো দাঁড়িয়ে মেয়ের বাড়ির লোকজন। অন্য উপায় না পেয়ে বিয়ের দাবি নিয়ে দুজনের বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তের ছবি ও নানা দাবি সম্বলিত এক বিশাল পোস্টার নিয়ে প্রেমিকার বাড়ির সামনে সকাল থেকে ধরনায় বসলেন প্রেমিক।

শিলিগুড়ি পলিটেকনিক কলেজের পিছনে। দক্ষিণ শান্তিনগরের এলাকার বাসিন্দা অসীম বিশ্বাস। অসীমের দাবি, দীর্ঘ চার বছরের সম্পর্ক ২৩ নম্বর ওয়ার্ডের এক যুবতীর সঙ্গে। তবে সেই সম্পর্ক মেনে নিতে চাইছেন না সেই যুবতী এবং তাঁর বাড়ির লোক। বারবার ফোন করা সত্ত্বেও মেলেনি উত্তর। অবশেষে বাড়ির সামনেই ধরনায় বসার সিদ্ধান্ত নেন অসীম। বৃহস্পতিবার সকালে ওই যুবতীর বাড়ির সামনে তাঁদের বিভিন্ন অন্তরঙ্গ ছবি ও হোয়াটসঅ্যাপ মেসেজ লিখে প্লেকার্ড হাতে রাস্তায় ধরনায় বসেন অসীম। ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায়। পুলিশ ওই যুবককে বুঝিয়ে-শুনিয়ে ধরনা থেকে ওঠাতে সক্ষম হয়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওই যুবক জানান, চার বছর ধরে আমাদের সম্পর্ক। অনেক টাকাও খরচ হয়েছে ওঁর পিছনে। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন ওঁর পরিবার আমাদের সম্পর্ক মানতে চাইছে না। তাই আজকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মেয়েটির পরিবারের দাবি, মেয়ে এখন যদি ওই যুবককে বিয়ে করতে রাজি না হয়, আমরা কী করতে পারি!

আরও পড়ুন- শৌচাগারে চিতাবাঘ! হুলস্থুল কাণ্ড আলিপুরদুয়ারে, উদ্ধার করতে গিয়ে আহত বনকর্মী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...