Sunday, May 17, 2026

সম্পত্তি নিয়ে বিবাদ চরমে! দাদুকে ৭৩ বার কুপিয়ে খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে, রেহাই পেলেন না মা’ও

Date:

Share post:

মর্মান্তিক ঘটনা হায়দরাবাদে। স্রেফ সম্পত্তি নিয়ে বিবাদের জেরে নিজের দাদুকে ৭৩ বার কুপিয়ে খুনের অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে। বাধা দিতে গেলে নিজের মা কেও কোপানোর অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

হায়দরাবাদের ভেলজান গোষ্ঠীর কর্ণধার ভিসি জনার্দন রাও। তাঁর নাতি কীর্তি তেজা সদ্যই পড়াশোনা শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরে মা কে নিয়ে হায়দরাবাদে দাদুর সঙ্গে দেখা করতে যান। সেখানেই কথাবার্তা চলাকালীন সম্পত্তি ভাগাভাগি নিয়ে বিবাদ শুরু হয় দাদু ও নাতির মধ্যে। বচসা এমন জায়গায় পৌছায় যে আচমকাই দাদুর ওপরে চড়াও হয় নাতি। ছুরি বার করে দাদুকে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন তেজা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধের। বাধা দিতে গেলে নিজের মা কেও ছাড়েননি ওই যুবক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পরিবারের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় তেজাকে।

আরও পড়ুন- রাত পোহালেই শুরু মাধ্যমিক, রক্তদান শিবিরের মাইক খোলালেন ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...