Saturday, March 14, 2026

অন্ধকারের অলৌকিক শক্তি বিনাশে বড়পর্দায় আসছে ‘দেবী’, মুখ্যচরিত্রে রনিতা- রাহুল

Date:

Share post:

যুগ যুগ ধরে চলে আসা অন্ধকার বনাম আলোর লড়াইয়ে শুভশক্তির জয়ের গল্প এবার বড়পর্দায় ধরা দেবে একটু অন্যরকম ভাবে। ভৌতিক কমেডি ঘরানার আঙ্গিকে শুরু হতে চলেছে ইকো ফিল্মস (Echo Films) এবং SFEL (Sthalamtar Films & Entertainment Pvt Ltd) প্রযোজিত ‘দেবী'(Devi)। নাম ভূমিকায় থাকছেন অভিনেত্রী রনিতা দাস, যাঁর লড়াই জমবে ‘মায়া’-রূপী (ছবিতে অভিনয় করছেন অঞ্জনা বসু) অলৌকিক ক্ষমতার অধিকারিণী পিশাচের সঙ্গে। সোমবার কলকাতার ট্যাংরা এলাকার কাছে অবস্থিত দুর্গাবাড়িতে এ ছবির ‘শুভ মহরত’ আয়োজিত হলো। উপস্থিত ছিলেন অভিনেত্রী রনিতা দাস (Ranieeta Dash), অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunadoy Banerjee), সম্রাট মাইতি-সহ ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রীরা। সিনেমা নিয়ে আশাবাদী পরিচালক সৌপ্তিক (Souptik C)। দুর্গাবাড়িতে মা দুর্গার প্রতিষ্ঠিত বিগ্রহ পুজোর মধ্যে দিয়েই অশুভ বিনাশের অনস্ক্রিন লড়াই শুরু করতে চলেছে ‘দেবী’।

সিনেমায় কালবুনি এলাকার জঙ্গলের পিশাচিনী ‘মায়া’র (অঞ্জনা বসু) বিরুদ্ধে লড়াই করবে দেবী (রনিতা দাস)। তাঁর বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন সোমরাজ যাঁর অনস্ক্রিন নাম ‘রাহুল’। সিনেমায় বাস্তবের রাহুল অভিনয় করবেন ‘সূর্য’ চরিত্রে। কীভাবে, কোন জাদুবলে অলৌকিক ক্ষমতার অধিকারী মায়াকে পরাস্ত করে বিশেষ শক্তি সম্পন্ন দেবী (Devi) , তা ভৌতিক কমিডি চিত্রনাট্যের আকারে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৌপ্তিক। ইষ্টি কুটুমের ‘বাহা’কে এক্কেবারে ভিন্নধর্মী চরিত্রে পাবেন দর্শক, আশাবাদী অভিনেত্রী। খুব শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...