Thursday, May 14, 2026

বালুর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি ইডি, পরিষদীয় দলের বৈঠকে সাফ কথা দলনেত্রীর

Date:

Share post:

রাজনৈতিক কারণে জ্যোতিপ্রিয় মল্লিককে জেলে আটকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল এককালের ‘আস্থাভাজন’ বালুর প্রশংসা।  সোমবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠকে এমনই জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়দলের তৈরি সংঘাতের আবহে ‘তিনিই যে শেষকথা’, সেই প্রসঙ্গটিই ফের একবার মনে করিয়ে দিলেন তৃণমূলের শীর্ষ নেত্রী।।নেত্রী এদিন বলেন, “বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনও তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি। তাই ও জামিন পেয়েছে।” এরপরেই তিনি জানান, “রাজনৈতিক কারণে ওকে আড়াই বছর জেলে আটকে রাখল।”

রাজ্যের তৃণমূল সরকার গঠনের পর থেকেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি থাকার পাশাপাশি খাদ্য মন্ত্রীও ছিলেন তিনি। তবে একুশের বিধানসভা ভোটের পর তাঁকে খাদ্য দফতর থেকে বন দফতরে পাঠিয়ে দেওয়া হয়। দিন কয়েক আগে রেশন মামলায় জামিন পান জ্যোতিপ্রিয়।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...