Friday, May 15, 2026

উধাও ঠান্ডা বিদায় শীত! এক ধাক্কায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লো কয়েক ডিগ্রি 

Date:

Share post:

রাজ্য থেকে বিদায় নিতে চলেছে শীত (Winter)। উইকেন্ডে জেলায় জেলায় হালকা হিমেল অনুভূতি নিয়েই শীতের শেষ লগ্ন উপভোগ করতে হবে দক্ষিণ বঙ্গবাসীকে। আগামী দুদিন তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে আবার পারদ পতনের সম্ভাবনা। মঙ্গলের সকালে হালকা কুয়াশা আর অল্প হিমেল অনুভূতিতে উষ্ণতার পালাবদল পর্ব বেশ বোঝা যাচ্ছে। জাঁকিয়ে শীত ফেরা তো দূরের কথা, বরং আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে চলতি সপ্তাহে পাকাপাকিভাবেই শীত বিদায় নিতে চলেছে।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা , উত্তর ভারতে রয়েছে জেড স্ট্রিম উইন্ড, রাজস্থান এবং উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসমে জোড়া ঘূর্ণাবর্তের জেরে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধির আপডেট মিলেছে। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হবে পারদ। বুধবার কুয়াশার পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস। তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...