Tuesday, June 23, 2026

নয়ডায় এক পরিবারের সবাইকে ‘ডিজিটাল অ্যারেস্ট’! কোটি টাকা লুট সাইবার অপরাধীদের

Date:

Share post:

উত্তরপ্রদেশের নয়ডায় একই পরিবারের সব সদস্যকে পাঁচ ঘণ্টার জন্য ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় (Family kept Digital Arrest for 5 hours in Noida) রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম চন্দ্রভান পালীওয়াল (Chandravan Paliwal)। ওই পরিবারের কাছ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে চন্দ্রভানের কাছে। তাঁকে বলা হয় টেলিকম সংস্থা বিএসএনএলের (BSNL) সঙ্গে দ্রুত যোগাযোগ না করলে সিম কার্ড ব্লক করে দেওয়া হবে। এরপরই এক ব্যক্তি নিজেকে মুম্বাইয়ের কোলাবা থানার আইপিএস অফিসার পরিচয় দিয়ে চন্দ্রভানকে ভিডিয়ো কল করেন। বলা হয়, তাঁর বিরুদ্ধে ২৪টি জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতারণার মামলা রয়েছে। গ্রেফতারি থেকে বাঁচতে হলে প্রয়োজনীয় টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে পুরো পরিবারকে অ্যারেস্ট করার হুমকিও দেন ‘পুলিশ’ পরিচয় দেওয়া ‘অপরাধী’। এরপরই পালীওয়ালের কাজ থেকে ১ কোটি ১০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমেছে নয়দা থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট (Cyber Crime Department)। টেলিকম সংস্থার সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...