Friday, May 15, 2026

তৎপর রাজ্য! ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে ফের বৈঠকে বসছেন সেচমন্ত্রী-সাংসদ দেব

Date:

Share post:

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আরও একধাপ এগোনোর পরিকল্পনা নিয়ে ফের বৈঠক হতে চলেছে ঘাটালে।ইতিমধ্যে মাটি পরীক্ষা করার জন্য বোরিং করে মাটি পরীক্ষার জন্য পাঠানোর কাজ চলছে। আগামী ১৬ই ফেব্রুয়ারী ঘাটাল টাউন হলে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক হবে। যেখানে রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, ঘাটালের সাংসদ দীপক অধিকারী সহ জেলাশাসক ও পুলিশ সুপার এবং পুরো কমিটি থাকার কথা রয়েছে।

রাজ্যের সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা জানান ইতিমধ্যে ওইদিন কী কী বিষয় নিয়ে মিটিং হবে তার এজেন্ডা তৈরি হচ্ছে। ওই দিন মিটিংয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রের বঞ্চনা থাকা সত্তেও আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে। সেই মতো আমরা এগিয়ে চলেছি। দফায় দফায় বৈঠক হচ্ছে। ১৬ তারিখের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান সফল করবই।

আরও পড়ুন- বুধে বিধানসভায় পেশ রাজ্য বাজেট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...