Saturday, June 20, 2026

অভিষেকের ফেসবুক পেজে তথ্য বিকৃতি, মেটাকে নোটিশ সাংসদের আইনজীবীর 

Date:

Share post:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসিয়াল ফেসবুক (Facebook) পেজে তথ্য বিকৃতির অভিযোগ। মেটাকে নোটিস তাঁর আইনজীবী সঞ্জয় বসুর (Sanjay Basu)। ফেসবুকে তৃণমূল কংগ্রেসের(TMC ) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিশিয়াল পরিচয় হিসেবে লেখা থাকে – সাংসদ, জাতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দুদিন আগে দেখা যায় নাম এবং পদ ঠিক থাকলেও দলের নাম উধাও। দ্রুত আইনজীবীর মাধ্যমে আইনি পদক্ষেপ করেন অভিষেক। বুধবার অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে জুকারবার্গের সংস্থা। বৃহস্পতিবার দেখা গেল, ফেসবুকে অভিষেকের অফিশিয়াল পেজে তাঁর ‘বায়ো’তে ফিরেছে আগের তথ্য।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফে মেটাকে (META) যে নোটিশ পাঠানো হয়েছিল সেখানে ডায়মন্ড হারবারে সাংসদের সোশ্যাল মিডিয়া পেজে ‘আড়ি’ পাতার অভিযোগ তোলা হয়। কেউ বা কারা অবাঞ্ছিতভাবে তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে তথ্য বদল করার কারণেই গোটা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন অভিষেক। যদিও এই ঘটনাকে ঘিরে বিরোধীরা একাধিক জল্পনা শুরু করলেও আসলে সবটাই যে মেটার (META) গাফিলতি তা বুধবারই স্পষ্ট হয়ে যায়। আইনজীবী সঞ্জয় বসুর নোটিশ পাঠানোর ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেকের অফিসিয়াল পেজে ফিরল দলের নাম। সাইবার বিভ্রাট (Cyber Issue) নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিষেকের ফেসবুক প্রোফাইল হ্যাক করার চেষ্টা হয়েছিল তা নিয়ে ফেসবুকের তরফ থেকে কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...