Saturday, June 20, 2026

প্রতিরক্ষা বিষয়ে ভারতকে আরও বেশি সহযোগিতার আশ্বাস ট্রাম্পের

Date:

Share post:

ভারতকে আরও বেশি করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার প্রতিশ্রুতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারতকে পঞ্চম প্রজন্মের এফ ৩৫ স্টিল্‌থ যুদ্ধবিমান দেবে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় বেশ কয়েকটি বিষয় উঠে এসেছে।

ট্রাম্প গত জানুয়ারিতেই ইঙ্গিত দিয়েছিলেন যে, ভারতের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বড় কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে চার ঘণ্টা ধরে বৈঠক হয়। শুধু এফ ৩৫ যুদ্ধবিমান নয়, ভারতকে ট্যাঙ্করোধী ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনও দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। এ ছাড়াও সি১৩০জে সুপার হারকিউলিস, সি-১৭ গ্লোবমাস্টার থ্রি, পি-৮১ পোসাইডন বিমান, সিএইচ-৪৭এফ চিনুক, এমএইচ-৬০আর সিহকস, এএইচ-৬৪ই অ্যাপাচে, হার্পুন ক্ষেপণাস্ত্র, এম ৭৭৭ হাউয়িৎজার এবং এমকিউ-৯বি মতো সামরিক সরঞ্জাম নিয়ে নিয়েও দু’দেশের মধ্যে কথা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আমেরিকায় পৌঁছন মোদি। প্রথমে দেখা করেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ডের সঙ্গে। সন্ত্রাসদমন-সহ প্রতিরক্ষার বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দু’জনের। তার পর আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ এবং রিপাবলিকান নেতা বিবেক রামস্বামীর সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকের পর মোদি জানান, প্রতিরক্ষা, প্রযুক্তি এবং নিরপত্তা সংক্রান্ত আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...