Thursday, May 14, 2026

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই রওনা দিল টিম ইন্ডিয়া

Date:

Share post:

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ । দুবাইতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। সেই টুর্নামেন্ট খেলতে এদিন দুবাই রওনা দিল ভারতীয় দল। এদিন ১৫ জন ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফেরা একসঙ্গে গেলেন। মুম্বই বিমানবন্দর থেকে বিমান ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

যে ছবি ভাইরাল, তাতে দেখা যাচ্ছে, শনিবার দুপুরে দুবাই রওনা দেন ভারতীয় ক্রিকেটারেরা। বিমানবন্দরে সকলের আগে ঢুকতে দেখা যায় প্রধান কোচ গৌতম গম্ভীরকে। তাঁরপরে ঢোকেন বিরাট কোহলি। এরপর একে একে ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অর্শদীপ সিং বিমানবন্দরে ঢোকেন। সকলের শেষে ঢোকেন অধিনায়ক রোহিত।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। হাইব্রিড মডেলে হচ্ছে এই টুর্নামেন্ট। ভারত যদি সেমিফাইনাল ও ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে।

আরও পড়ুন- লক্ষ্য লিগ-শিল্ড জয়, কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ মোলিনার

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...