Wednesday, March 11, 2026

বোর্ডের কড়া নিয়ম, নেই ব্যক্তিগত রাঁধুনি, তবুও পছন্দের খাবার খেলন কোহলি

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে ভারতের লজ্জাজনক হারের টিম ইন্ডিয়ার ওপর একাধিক কড়া নিয়ম বেঁধে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যেই নিয়ম গুলো মধ্যে অন্যতম হল ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে পারবেন না ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইতিমধ্যে দুবাই পৌঁছে গিয়েছে ভারতীয় দল। সেখানে যায়নি ক্রিকেটারদের ব্যাক্তিগত রাঁধুনি। তবু তার মধ্যে নিজের পছন্দের খাওয়ার খেলেন বিরাট কোহলি।

শনিবারই দুবাই পৌঁচেছে দল। আর রবিবারই অনুশীলনে নেমে পড়ে টিম ইন্ডিয়া। সেই অনুশীলনের মাঝেই দেখা যায়, স্থানীয় এক ম্যানেজারের সঙ্গে কথা বলছেন কোহলি। তারপরেই ওই ম্যানেজার মাঠ থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে হাতে কয়েকটি খাবারের প্যাকেট নিয়ে ঢোকেন তিনি। সেগুলি দেন বিরাটের হাতে। সূত্রের খবর, নিজের পছন্দের একটি রেস্তরাঁ থেকে খাবার আনান কোহলি। অনুশীলন শেষে যখন বাকিরা নিজেদের কিট ব্যাগ গোছাতে ব্যস্ত, তখন কোহলি মাঠে বসেই খাবার খান। বাসেও একটি প্যাকেট নিয়ে ওঠেন তিনি। জানা যাচ্ছে, ওই বাক্সে কোহলির পোস্ট-সেশন খাবার ছিল।

উল্লেখ্য, বোর্ডের নতুন নিয়মে বলা হয়েছে, কোনও ক্রিকেটার ব্যক্তিগত রাঁধুনি, নিরাপত্তা রক্ষী বা সহকারী রাখতে পারবে না। ব্যতিক্রমের ক্ষেত্রে বোর্ডের অনুমতি লাগবে। এছাড়াও কড়া নিষেধাজ্ঞা জাড়ি হয়েছে বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার পরিজন নিয়ে যাওয়া নিয়েও।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু ভারতের, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং বিরাট-রোহিতের

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...