Saturday, May 16, 2026

বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে কী বললেন শামি ?

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপের পর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। একদিনের বিশ্বকাপে যেখানে নিজের পারফরম্যান্স শেষ করেছিলেন ঠিক যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেখান থেকেই জ্বলে উঠলেন মহম্মদ শামি। গত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে নেমেছিল ভারত। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারায় টিম ইন্ডিয়া। এই ম্যাচে বল হাতে দাপট দেখান শামি। নেন ৫ উইকেট। আর এর সৌজন্যে একদিনের ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হন তিনি। নিজের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত শামি। জানালেন এই ধারাই আগামী ম্যাচে ধরে রাখতে চান তিনি।

ম্যাচ শেষে শামি বলেন, “যে ভাবে একটা ম্যাচ জিতেছি, সেটাকে ধরে রাখার চেষ্টা করা উচিত। আইসিসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ম্যাচ ভেবে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই। নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। আমি সব সময় নিজের উপর বিশ্বাস রাখি এবং নিজেকে উদ্বুদ্ধ করি। তাই কোনও ম্যাচের জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয় না।“ এরপরই শামি বলেন, “ আইসিসি প্রতিযোগিতায় আমি রান দিলেও পরোয়া করি না। শুধু উইকেট নেওয়াই আমার লক্ষ্য। সেই চেষ্টাই করি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রতিদিন আট ঘণ্টা কাটাতাম। আমার মধ্যে খিদেটা রয়েছে। খিদে না থাকলেও কখনও লক্ষ্যে পৌঁছোনো সম্ভব নয়।“

এদিকে ম্যাচে দেখা যায় বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে আকাশের দিকে চুম্বন ছুড়ে দেন শামি। কাকে ছিল সেই মুহুর্ত। শামি জানান, “ওই চুমু আমার বাবার জন্য। বাবা আমার আদর্শ।“

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে জয় পেলেও, একটা দুঃখ থেকে যাচ্ছে রোহিতের, কী সেটা?

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...