Monday, May 11, 2026

আগামিকাল মহারণ, পাকিস্তানের বিরুদ্ধে কি পরিকল্পনা ভারতের, জানালেন গিল

Date:

Share post:

আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইভোল্টেজ ম্যাচ। দুবাইতে মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে তার আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ভাইরাল ফিবারে আক্রান্ত টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ঋষভ পন্থ। জ্বরের কারণে শনিবার অনুশীলন করতে পারেননি পন্থ। পন্থের জ্বরের কথা জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমন গিল। সাংবাদিক বৈঠকে এসে জানান গিল। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না পন্থ। কারণ ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছিলেন, কেএল রাহুলই তাঁদের প্রথম পছন্দ। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সেটাই দেখা গিয়েছে। তাই পন্থের জ্বর হওয়ায় বিশেষ চিন্তায় নেই ভারতের।

এদিন পন্থের জ্বর নিয়ে গিল বলেন,” ঋষভ পন্থের জ্বর হয়েছে। তাই ও অনুশীলনে আসতে পারেনি। আমার কাজ হল দলের বাকি ক্রিকেটারদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলা। বিশেষত যারা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছে না।“

এদিকে আগামিকাল মহারণ। এই ম্যাচ নিয়েও মুখ খোলেন গিল। পাকিস্তানকে যে হালকা ভাবে নিচ্ছে না ভারতীয় দল। তা স্পষ্ট গিলের কথায়। পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতের সহ-অধিনায়ক বলেন, “ ভারত-পাকিস্তান মানেই বিরাট একটা ম্যাচ। ফাইনাল হলে তো আরও বড়। আমরা ভাল খেলছি। তার মানে পাকিস্তানকে ছোট করে দেখার কোনও কারণ নেই। এই লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। লক্ষ লক্ষ মানুষ খেলা দেখেন। এই ম্যাচের গুরুত্ব আলাদা।

আরও পড়ুন- পাঞ্জাবকে ৩-১ গোলে হারিয়ে ISL-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...