Wednesday, May 13, 2026

ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন জেলেনস্কি

Date:

Share post:

প্রকারান্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার জবাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জানালেন, তাঁর দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য হলে তক্ষুণি তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেবেন। রবিবার একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি আরও বলেন, ইউক্রেনের শান্তির জন্য যদি কেউ চান যে আমি পদত্যাগ করি, তবে আমি তার জন্য প্রস্তুত। একইসঙ্গে জেলেনস্কির সংযোজন, আমি এটা ন্যাটোর জন্য করতে পারি।

প্রসঙ্গত, কদিন আগেই ট্রাম্প জেলেনস্কিকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি নির্বাচন না করে দেশের ক্ষমতা আঁকড়ে আছেন। এবার তারই জবাব দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আরও পড়ুন- সেবাশ্রয়ের ৫২ তম দিন: আর্তদের ব্যথা ‘শুনতে’ বজবজে অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...