Saturday, June 20, 2026

আড়াই হাজার টাকার জন্য ফেরিওয়ালাকে খুন সোদপুরের বাসিন্দার!

Date:

Share post:

মানুষের জীবনের দাম আড়াই হাজার টাকা! এই টাকার জন্য নৃশংসভাবে কাউকে খুন করে দেওয়া যায়? সোদপুরের ঘটনায় এরকমই অনেক প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। মৃত ব্যক্তি কামারহাটির বাসিন্দা আক্রম আলি (Akram Ali) । টিন, লোহা ভাঙ্গা বিক্রি করেই চলত তাঁর রুজি রোজগার। চিরাগ গুহ (Chirag Guha) নামে সোদপুরের সুখচর বাজারপাড়া এলাকার বাসিন্দা ফেরিওয়ালার কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন। আক্রম পাওনা টাকা ফেরত চাইতে গেলে তাঁকে বেধড়ক মারধর করে খুন করার অভিযোগ উঠেছে চিরাগের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।

উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodpur, North 24 Parganas) ধৃত যুবকের বাড়ির ছাদ থেকে ফেরিওয়ালার দেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, মাসখানেক আগে আক্রমের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন চিরাগ। এই ধার দেওয়া টাকা নিয়ে কয়েক দিন আগে চিরাগের সঙ্গে বচসাও হয়েছিল ফেরিওয়ালার। এরপর শনিবার তিনি টাকা ফেরত চাইতে গেলে তাঁকে খুন করার পাশাপাশি নিজের বাড়ির ছাদে দেহ লুকিয়ে রাখেন অভিযুক্ত। প্রতিবেশীরা চিরাগদের বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা বলছেন ওই যুবকের বাড়ি থেকে চিৎকার শুনে ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্তের মা জানিয়েছিলেন, ছেলেকে কুকুরে কামড়েছে। রবিবার থেকে বেপাত্তা চিরাগের মা। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ (Khardah Police Station) ।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...