Sunday, May 17, 2026

কাকে কড়া হুমকি অভিষেকের! ইনস্টা-স্টোরি নিয়ে চর্চা সব মহলে

Date:

Share post:

আপাতত তিনি ব্যস্ত নিজের লোকসভা এলাকায় স্বাস্থ্য শিবির নিয়ে সেবাশ্রয় নিয়ে। তার মধ্যে লোকসভা অধিবেশনে উপস্থিত হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তবে, সোমবার তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) নিয়ে শোরগোল। কারণ, সেখানে কড়া হুমকি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কাকে উদ্দেশ করে পোস্ট? তুমুল চর্চা সব মহলে।

কী লিখছেন অভিষেক?
লিখেছেন, “যিনি লড়াই করতে যান, তাঁকে প্রথমে মূল্য চোকাতে হয়”। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে চর্চা রাজনৈতিক মহলে। কাকে ইঙ্গিত করে এই পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক- প্রশ্ন সব মহলে। কারণ, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলনের ডাক দিয়েছেন দলনেত্রী। তিনিই প্রধান বক্তা। বৃহস্পতিবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। থাকবেন তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্যস্তরের নেতা-নেত্রীরা। ২৬-এর নির্বাচনের কী সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে তাকিয়ে নেতা-কর্মীরা।

তার ঠিক আগে ইনস্টা-স্টোরিতে অভিষেকের (Abhishek Banerjee) এই ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তুমুল জল্পনা। এটা কি স্বগতোক্তি? যদি হয়, তাহলে কী মূল্য চুকিয়েছেন অভিষেক! আর যদি কারও উদ্দেশে হয়, তাহলে তিনি কে, যাঁকে লক্ষ্য করে এই কড়া বার্তা? এই নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...