Friday, June 19, 2026

এদের জামাকাপড় খুলে প্রকাশ্যে ঘোরানো হোক: পানাগড়-কাণ্ডে তোপ কুণালের

Date:

Share post:

পানাগড়ে ইভটিজারদের হাত থেকে বাঁচতে নৃত্যশিল্পীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বললেন, পানাগড়ে যা ঘটেছে তা অত্যন্ত খারাপ ঘটনা, অত্যন্ত আপত্তিকর ঘটনা।নিশ্চিতভাবে যারা একজন মহিলাকে গাড়ি নিয়ে তাড়া করেছে, কটূক্তি করেছে, আতঙ্ক তৈরি করেছে তা মানা যায়না।একজন মহিলার প্রাণ গিয়েছে।ওই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করা উচিত।পুলিশ প্রশাসনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত।এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলার কোনও যোগ নেই। অসংখ্য মহিলা প্রতিদিন রাস্তায় বের হন। পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ।কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনাগুলো থামাতে হবে।পুলিশ এদের ঠিক খুঁজে বের করবে। অন্য রাজ্যে এমন ঘটনার কথা জানা যায়। কিন্তু আমাদের এখানে হবে কেন? আইন যেমন সাজা দেবে দিক। এরা বিকৃত মনস্ক।পুলিশের উচিত অভিযুক্তদের জামাকাপড় খুলে কোমরে দড়ি বেধে প্রকাশ্যে তাদের এলাকার রাস্তায় ঘোরানো।সমাজে এরা বিচ্ছিন্ন। অভিযুক্তদের রাস্তায় বের করে শাস্তি দিতেই হবে, তবেই আর কেউ এরকম অপরাধ করার সাহস পাবে না।আগের থেকে এখন অনেক বেশি মহিলা রাস্তায় বের হচ্ছেন।মহিলাদের নিরাপত্তা নেই, এই কথাটা ঠিক নয়।এখানে কর্মস্থলে কত মহিলা সসম্মানে কাজ করছেন।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বাবাকে ক্যান্সারে হারিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন চন্দননগরের নৃত্যশিল্পী(dancer) সুতন্দ্রা চট্টোপাধ্যায়।রবিবার নাচের অনুষ্ঠানের জন্যই চন্দননগর(chandannagar) থেকে ডান্স ট্রুপের সঙ্গীদের সঙ্গে বিহারের গয়ায় যাচ্ছিলেন সুতন্দ্রা। কিন্তু সেখানে আর পৌঁছনোই হল না। রাস্তায় ইভটিজারদের খপ্পরে পড়ে সম্মান বাঁচাতে গাড়ির দৌড়েই শেষ হল জীবন। মদ্যপ যুবকদের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুর্ঘটনা। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল বছর ২৬-এর প্রতিভাবান তরুণীর। ইভটিজিং থেকে বাঁচতে জীবন দিয়ে দাম চোকালেন তিনি। প্রাণ চঞ্চল মেয়ের এমন পরিণতি মানতেই পারছেন না পাড়া প্রতিবেশীরা।

অভিযোগ, কাঁকসার বুদবুদ পেট্রোল পাম্প থেকে টানা ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা ধরে চলে চেজিং। তিন পুলিশ স্টেশন গলসি, বুদবুদ এবং কাঁকসা থানার আওতায় পড়ে ওই এলাকা। গোটা রাস্তা সুতন্দ্রাকে উদ্দেশ করে কটূক্তি করতে থাকে চার মদ্যপ যুবক। তরুণীর গাড়িকে ধাওয়া করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে তারা। গাড়ির গতি বাড়িয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ, পানাগড়(panagarh) বাজারের রাইসমিল রোডের মুখে তাদের গাড়িটির রাস্তা আটকাতে যায় ইভটিজাররা। তাদের খপ্পর থেকে বাঁচতে গিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েন ভাড়া করা গাড়ির চালক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তরুণীর।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...