Saturday, March 14, 2026

বাড়ি-দোকান বন্ধক, বাজারে ঋণ ৫০ লক্ষ! পানাগড়ে একমাত্র রোজগেরে মেয়ের মৃত্যুতে শোকার্ত মা

Date:

Share post:

মেয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের অকালমৃত্যুর অভিঘাত সামলাতে পারেননি হুগলির চন্দননগরের (Chandannagar) বাসিন্দা তনুশ্রী চট্টোপাধ্যায়। দুরারোগ্য ক্যানসারে স্বামীকে হারিয়েছেন আগেই। তার পর পরিবারের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মেয়ে। জানা গিয়েছে দেনায় জড়িয়ে আছে সুতন্দ্রার পরিবার! সুতন্দ্রার মা তনুশ্রী চ্যাটার্জি জানান, প্রায় ৫০ লক্ষ টাকা দেনা রয়েছে তাদের। এত ঋণ শোধ হবে কী ভাবে? তা নিয়ে চিন্তায় ঘুম ছুটেছে।

রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে (Panagarh) ১৯ নম্বর জাতীয় সড়ক (NH-19) এবং পুরনো জিটি রোডের সংযোগস্থলে গাড়ি উল্টে মারা যান সুতন্দ্রা। সুতন্দ্রার মা জানান, ‘প্রায় ৫০ লক্ষ টাকা দেনা রয়েছে আমাদের। সেই দেনা কী করে মিটবে, তা নিয়ে মা-মেয়ে চিন্তায় ছিলাম। ইভেন্টের কাজ করে মেয়ে চেষ্টা করছিল দেনা শোধের। কিন্তু সেটা আর হবে না। আমার মেয়েটাই তো চলে গেল!’

বাড়ি ও দোকান ঘর দুটোই ব্যাঙ্কে মর্টগেজ (mortgage) রেখে লোন নিয়েছিলেন সুতন্দ্রার বাবা সুকান্ত চট্টোপাধ্যায়। রেলের ঠিকাদার ছিলেন তিনি। চন্দননগরের (Chandannagar) নাড়ুয়ায় তাঁর বাড়ি ও চন্দননগর পালপাড়ায় ধরগলি এলাকায় তাদের একটি দোকান রয়েছে। ব্যবসায়ে মন্দা ও নিজের ক্যানসারের চিকিৎসা করাতে গিয়ে বহু টাকা খরচ হয়ে যায় সুতন্দ্রার বাবার। তারপরেই দোকান ও বাড়ি মর্টগেজ রেখে লোন নেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবারই তাঁদের দোকানে ব্যাঙ্ক (bank) থেকে নোটিশ লাগানো হয়। তারপরেই আরও অসহায় বোধ করছেন তনুশ্রীদেবী। আগামী দিনে হয়তো বাড়িটাও চলে যাবে। মাথার উপর ছাদটাও হারাতে হতে পারে তাদের।

আরও পড়ুন- কেন্দ্রের মিথ্যা প্রতিশ্রুতি! উজ্জ্বলা-য় মিলছে না সিলিন্ডার, ক্ষুব্ধ গ্রাহকরা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...