Friday, May 15, 2026

পানাগড়ে সুতন্দ্রার দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার কারণ জানালেন সাদা গাড়ির চালক

Date:

Share post:

পানাগড়কাণ্ডে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার পরই পালিয়ে গিয়েছিলেন অন্য সাদা গাড়িতে থাকা যাত্রীরা। তাদের মধ্যে গাড়ির চালক বাবলু যাদবকে দুর্ঘটনার চারদিন পর গ্রেফতার করেছিল পুলিশ।শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। সেই সময় সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়ে বাবলু জানালেন, কেন তিনি পালিয়ে গিয়েছিলেন। ধৃতের বক্তব্য, ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলাম। এর আগে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি অভিষেক গুপ্ত দাবি করেছেন, পুলিশের তদন্ত প্রায় শেষের পথে। আবার পানাগড়কাণ্ডে মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়িতে থাকা চারসঙ্গী বুধবার দুর্গাপুর আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে এই ঘটনায় ইভটিজিংয়ের অভিযোগ উঠলেও, সেই ত্ত্ত্ব মানতে চায়নি পুলিশ। সিসিটিভি(CCTV) ফুটেজ দেখিয়ে পুলিশের দাবি ছিল, নিহত তরুণীর গাড়িই অন্য গাড়িতে তাড়া করেছিল। অবশ্য এই ঘটনায় অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে ২৫ ফেব্রুয়ারি গভীর রাতে অভিযুক্ত বাবলু যাদবকে ধরে পুলিশ।

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে পানাগড়ে পুরনো জিটি রোডে বুদবুদ থানা এলাকায় পেট্রোল পাম্পে(PETROL PUMP) দাঁড়িয়েছিল সুতন্দ্রাদের গাড়িটি। সেখান থেকে তেল ভরিয়ে পানাগড়ের দিকে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়িটি। তাদের সামনে ছিল সেই অন্য সাদা গাড়িটি। রিপোর্ট অনুযায়ী, পানাগড়ে ঢোকার মুখে সাদা গাড়িটি বাঁ দিকের ইন্ডিকেটর দেয়। জিটি রোডে ওঠার জন্যে সাদা গাড়িটি ইন্ডিকেটর দেওয়ার পরে সেটিকে ওভারটেক করতে যায় তরুণীর গাড়ি। সেই সময় দুই গাড়িতে ঘষা লেগেছিল। তরুণীর গাড়ির একটি চাকা তখন ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে।

সেই ঘটনার পরে সাদা গাড়িটি সেখানে না থেমে সোজা এগিয়ে যায়। আর তারপরই সেটির পিছন পিছন ছুটতে দেখা যায় সুতন্দ্রার গাড়িটিকে। পুলিশের দাবি, একটা সময় সাদা গাড়িটিকে ওভারটেক করে সুতন্দ্রাদের গাড়ি রাস্তা আটকে দাঁড়িয়েছিল। তবে সাদা গাড়িটি পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছিল। তখন ফের সুতন্দ্রাদের গাড়ি পিছু নেয় সেই সাদা গাড়ির। সেই সময়েই একটি শৌচাগারে গিয়ে ধাক্কা দেয় তরুণীর নীল গাড়িটি। এতে যুবকদের সাদা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। সাদা গাড়িতে থাকা পাঁচ যুবক পালিয়ে যান সেখান থেকে। তরুণীর দুই সঙ্গীকে হাসপাতালে ভর্তি করা হয়, দু’জন থানাতেই ছিলেন। তরুণীর দেহ পাঠানো হয় হাসপাতালে। ২৪ ফেব্রুয়ারি সকালে সুতন্দ্রার সঙ্গীরা অভিযোগ করেন, মত্ত যুবকদের দৌরাত্ম্যেই তাদের গাড়ি উল্টে গিয়েছিল। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তরুণীর চার সঙ্গীকে ফের জেরা করেছিল পুলিশ। আর বুধবার সেই চারজনই আদালতে গোপন জবানবন্দি দেন।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...