Saturday, April 4, 2026

গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতার জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি

Date:

Share post:

গৌড়ীয় মিশনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্মের সার্ধশতবর্ষের সমাপ্তি অনুষ্ঠানে শুক্রবার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে (Science City)সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। ধর্মীয় সংস্থার সদস্যরা ছাড়াও ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী। উপরাষ্ট্রপতি বলেন, শ্রীল প্রভুপাদ বিংশ শতাব্দীর যুগ পুরুষ ছিলেন। ভারত আধ্যাত্মিক জ্ঞানের কেন্দ্রবিন্দু। পশ্চিমের দেশগুলিতে সেই চিন্তাধারাকে জনপ্রিয় করে তুলতে প্রভুপাদের বিশেষ অবদান ছিল। তিনি ভারতীয় দর্শনকে বিভিন্ন ভাষায় প্রকাশ করার উদ্যোগ নেন। প্রভুপাদের জীবন শৈলী সবার অনুসরণ করা উচিত বলেও জানান ধনকড়।

এদিন সকালে উপরাষ্ট্রপতি তারাপীঠের মন্দিরে পুজো দিতে যান । সঙ্গী ছিলেন তাঁর সহধর্মিণী। তাঁরা ফুল- মিস্টি- বস্ত্র দিয়ে তারামাকে পুজো দেন। প্রায় ৫-৭ মিনিট বিগ্রহের সামনে থাকার পর বেরিয়ে আসেন। সেবায়েত অমিত কুমার চট্টোপাধ্যায় জানান, দেশের উপরাষ্ট্রপতি তাঁর মাধ্যমে পুজো দেবেন এটা একেবারে স্বপ্নের মতো লাগছে তাঁর। জগদীপ জানান, তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বিশ্বব্যাপী শান্তি প্রার্থনার পাশাপাশি দেশের মানুষের মঙ্গলকামনায় তিনি পুজো দিয়েছেন বলেও জানিয়েছেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...