Thursday, May 7, 2026

এসএফআইয়ের ছাত্র ধর্মঘট সুপার ফ্লপ, উচ্চ মাধ্যমিকের প্রথম দিন নির্বিঘ্নেই

Date:

Share post:

যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই(SFI)। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল।কিন্তু সোমবার সেই প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়তে দেখা গেল না কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও। যাদবপুরে এসএফআইয়ের নেতা-কর্মীদের একাংশের বক্তব্য, তারা প্রতিবাদ কর্মসূচির প্রস্তুতি নিয়েছিলেন, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সেই আওতায় ছিলেন না।। সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমেস্টারের পরীক্ষা ছিল। পাশাপাশি চতুর্থ বর্ষের পড়ুয়াদের চাকরির ইন্টারভিউ ছিল বিশ্ববিদ্যালয় চত্বরে। এই প্রক্রিয়ায় কোনও বিঘ্ন তৈরি করেন নি যাদবপুরের এসএফআই শিবির।

সোমবার সকাল থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(JADAVPUR UNIVERCITY) চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখায় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং ডিএসও। পঠনপাঠন বন্ধ ছিল কলা বিভাগে। কিন্তু হাতাহাতি বা ধস্তাধস্তির মতো গন্ডগোল সেই অর্থে হয়নি।প্রথম বর্ষের যারা পরীক্ষা দিতে এসেছিলেন, তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। তবে অনেক পরীক্ষার্থীদের দাবি, ধর্মঘটের জেরে তারা পরীক্ষা দিতে সাহস পাচ্ছিলেন না প্রথমে।

অধিকাংশ জায়গায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে গন্ডগোল বাধে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে জখম হন দু’জন। সকালে মেদিনীপুর কলেজেও একই ছবি দেখা গিয়েছে। পড়ুয়াদের কলেজে ঢুকতে বাধা দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশবাহিনী মোতায়েন থাকায় বড় কোনও ঘটনা ঘটেনি। কয়েক জন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে ওই অশান্তির পর ক্লাস হয়েছে কলেজে।

পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েও সে ভাবে ধর্মঘটের(STRIKE) কোনও প্রভাব দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, স্বাভাবিক নিয়মেই পঠনপাঠন চলছে সেখানে।সমস্ত ক্লাস স্বাভাবিক ভাবে চলছে। এসএফআই-এর ধর্মঘট বা কোনও কর্মসূচি বিশ্ববিদ্যালয় চত্বরে দেখা যায়নি। স্বাভাবিক নিয়মে পঠনপাঠন হয়েছে উত্তর ২৪ পরগনার বারাসত স্টেট ইউনিভার্সিটিতেও।রাজ্যের অধিকাংশ জেলায় এদিন উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা হয়েছে নির্বিঘ্নেই।

ডিএসও কর্মীদের সঙ্গে টিএমসিপি কর্মীদের পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কলেজে ঝামেলা হয়।দু’পক্ষের হাতাহাতিতে জখমও হন কয়েক জন। ধর্মঘটের সামান্য প্রভাব দেখা যায়নি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে।সেখানে টিএমসিপি-র সদস্যদের সঙ্গে সংঘর্ষও বেধেছিল এসএফআই এবং ডিএসও-র কর্মীদের। ধস্তাধস্তিতে এসএফআই-এর দু’জন জখমও হন। পরে পুলিশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই আবহেতেও নির্বিঘ্নে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন।

 

Related articles

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের

সিঙ্গুরে টাটাদের কারখানা (Singur Tata Motors) তৈরির ক্ষতিপূরণে স্থগিত রাখার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)।...

মমতা হারেননি, উত্তর প্রদেশ মডেলে কমিশন-বিজেপি মিলে তৃণমূলকে হারিয়েছে: অখিলেশ

নির্বাচন কমিশন ও বিজেপি মিলে বেইমানি (বিশ্বাসঘাতকতা) করে ভোট করিয়ে বাংলায় তৃণমূলকে হারিয়েছে। বৃহস্পতিবার, কালীঘাটে তৃণমূল সভানেত্রী মমতা...

১৭৭৭টি নামের নিষ্পত্তি! ট্রাইব্যুনাল ছাড়লেন টি এস শিবজ্ঞানম

ভোট যুদ্ধ শেষে কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (T S Sivagnanam)...

আইপিএলের মধ্যেই সতীর্থের প্রয়াণ, শোক প্রকাশ কোহলির

  আইপিএলের মধ্যে বিরাট দুঃসংবাদ। মাত্র ৩৬ বছর বয়সে প্রয়াত বিরাট কোহলির অনূর্ধ্ব ১৯ দলের সতীর্থ অমনপ্রীত সিং গিল।...