Saturday, February 21, 2026

অতুল-কাণ্ডের ছায়া, বৌমার মানসিক অত্যাচারে ছেলের আত্মহননের অভিযোগ শ্বশুরের

Date:

Share post:

বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের (Atul Subhash Case) ঘটনার কথা মনে আছে? স্ত্রীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনে আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ।এবার সেই ঘটনার পুনরাবৃত্তি বাংলাতেও (West Bengal)। ছেলের আত্মহননের জন্য বৌমাকেই কাঠগড়ায় তুলেছেন শ্বশুর। বৌমার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

ঘটনাস্থল কৃষ্ণনগরের (Krishnanagar) হাতারপাড়া। রাজকুমার সাধুকা এবং জিনিয়ার ২০ বছরের দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর জল এবং মুদির দোকান ছিল। মঙ্গলবার নিজের ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন রাজকুমার। পুলিশকে জিনিয়া জানিয়েছেন, কিছু একটা ঘটতে পারে আন্দাজ করে তিনি ঘরে ঢুকেছিলেন। তখন ঝুলন্ত অবস্থায় রাজকুমারকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মহত্যা করার আগে রাজকুমার মোবাইলে আত্মহত্যা করার কথা লিখেছিলেন। কিন্তু কাউকে দোষারোপ করেননি। যদিও তার বাবার দাবি, দীর্ঘদিন ধরে তার ছেলেকে মানসিক অত্যাচার করত জিনিয়া। এমনকী সমস্ত টাকা-পয়সা কেড়ে নিত। এগুলো সহ্য করতে না পেরেই রাজকুমার আত্মঘাতী হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।

যা পরিস্থিতি, এই ঘটনা ফের অতুল সুভাষের কথা মনে করিয়ে দিয়েছে। অতুল স্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ করে ২৪ পাতার চিঠি লিখে এবং ভিডিও বার্তা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী গ্রেফতার হন। যদিও পরে তিনি জামিন পান। যদিও অভিযোগের তদন্ত এখনও চলছে।

 

 

spot_img

Related articles

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের: জল্পনা উস্কে মন্তব্য পার্থর

ভাতা তো ছিলই, প্রয়োজন কর্মসংস্থানের। শনিবার, নিজের বিধানসভা এলাকায় জনসংযোগের বেরিয়ে এই মন্তব্য করলেন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha...

বঙ্গবিভূষণ সম্মান অনন্ত মহারাজকে: মুখ্যমন্ত্রীর হাতে সম্মানিত বিজেপি সাংসদ

উত্তরবঙ্গের বিজেপিতে ভাঙনের যে সূচনা বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে হয়েছিল, সেই তালিকায় এবার কী জুড়বে নতুন নাম।...

আমিরের পর অরিজিতের বাড়িতে যিশু- ইন্দ্রদীপ, টলিউডে প্লেব্যাক নিয়ে জল্পনা

প্লেব্যাক সিঙ্গার হিসেবে অবসর ঘোষণা করেছেন পদ্মশ্রী অরিজিৎ সিং (Arijit Singh)। তবু তাঁর গান গাওয়ার খবর নিয়ে জল্পনা...

মাটি-গাড়ির ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা মাটিয়ায়: ঘরে ফেরা হল না ২ তরুণের

মাটি বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। মাটিয়া (Matia) থানা এলাকার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুরে রাতের অন্ধকারে...