Wednesday, June 3, 2026

বসন্তে বৃষ্টি উত্তরবঙ্গে, ঊর্ধ্বমুখী তাপমাত্রার পূর্বাভাস দক্ষিণে

Date:

Share post:

ফাল্গুনের প্রায় শেষ লগ্নে এসেও আবহাওয়ার খামখেয়ালিপনা যাচ্ছেনা। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতাসহ (Kolkata ) দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। ইতিমধ্যেই গরমের প্রভাব টের পাওয়া যাচ্ছে। ভোর রাতে হালকা শিহরণ লাগলেও যত বেলা বাড়ছে ততই কড়া হচ্ছে সূর্যের দাবদাহ। তবে দক্ষিণে এই অবস্থা হলেও উত্তরের সম্পূর্ণ ভিন্ন চিত্র ধরা পড়েছে। প্রাক বসন্ত উৎসবে বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। শুক্রবারের পর শনিতেও এই চার জেলায় বৃষ্টি হবে, তবে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় অস্বাভাবিক গরম অনুভূত হতে পারে। আগামী সপ্তাহে পশ্চিমে জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। দোল (Holi ) উৎসবের আগেই কলকাতায় পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে চলেছে। আগামী মঙ্গলবার থেকে ক্রমাগত উর্ধ্বমুখী হবে তাপমাত্রা।

 

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...