Saturday, March 14, 2026

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড, এই ম্যাচে চাপ নিতে নারাজ গিলের

Date:

Share post:

আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। এই ম্যাচ ঘিরে উন্মাচনার তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ম্যাচ ঘিরে উন্মাদনা ক্রিকেটারদের মধ্যে। তবে ফাইনালকে ফাইনালের মত দেখছেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমন গিল। এই ম্যাচ ঘিরে চাপ নিতে নারাজ তিনি।

এই ম্যাচ নিয়ে শুভমন বলেন, “ বড় ম্যাচে চাপ অনেক বেশি থাকে। সেই চাপ যে দল কাটাতে পারে তারা জেতে। অতীতে আমরা ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়াকে সেটা করতে দেখেছি। জানি বলা যত সহজ, করা তত নয়। কিন্তু আমরা ফাইনাল ভেবে খেলতে চাই না। ফাইনালের চাপ আগে থেকে বার করে দিতে চাই। বিরাট ভাইকে দেখেছি, কী ভাবে চাপের মধ্যে মাথা ঠান্ডা করে খেলে। আমরাও সেটা করতে চাই।“

ফাইনালে সামনে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বের ম্যাচে এই কিউইদের হারিয়েছিল ভারত। কিউইদের বিরুদ্ধে কেমন প্রস্তুত টিম ইন্ডিয়া? গিলের জবাব, প্রতি ম্যাচে ৫০, ১০০ করা যায় না। তবে দলের জন্য খেলতে চাই। আমি ম্যাচের কথা ভেবেই নেটে ব্যাট করি। তাতে ম্যাচের সময় সুবিধা হয়।“

সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তবে সেসব মাথায় রাখতে চায়না টিম ইন্ডিয়া। বরং দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে দল যে ভুল শুধরে নিতে চায় , তা জানালেন গিল। এই নিয়ে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক বলেন , “ দেশের জার্সিতে এটা আমার দ্বিতীয় আইসিসি ফাইনাল। আগেরটা হেরেছিলাম। সে বারও আমরা ভাল খেলছিলাম। কিন্তু ফাইনালের চাপ সামলাতে পারিনি। তবে গত দু’বছরে আমার অভিজ্ঞতা বেড়েছে। কীভাবে চাপ সামলাতে হয় তা শিখেছি। সেই ম্যাচ যা যা ভুল করেছিলাম তা এ বার করব না। সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে তা কাজে লাগাতে চাই।“

আরও পড়ুন- নিয়মরক্ষার ম্যাচে দুরন্ত জয় মোহনবাগানের, গোয়াকে হারাল ২-০ গোলে

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...