Saturday, May 16, 2026

দিল্লির দায়িত্ব নিতে নারাজ রাহুল, বিকল্প হিসাবে উঠে এল এই ক্রিকেটারের নাম

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু ২০২৫ আইপিএল । ইতিমধ্যে অংশগ্রহণকারী বেশিরভাগ দলই শুরু করে দিয়েছে প্রস্তুতি। তবে এখনও নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। মেগা লিলামের আগে ঋষভ পন্থকে ছেড়ে দেয় দিল্লি। নিলামে ১৪ কোটি টাকায় রাহুলকে কেনে দিল্লি। আর সূত্রের খবর রাহুলকেই দায়িত্ব নিতে বলে দিল্লি। কিন্তু নেতৃত্ব দিতে রাজি নন রাহুল। এক্ষত্রে অক্ষর প্যাটেলকে দলের পরবর্তী অধিনায়ক হিসাবে ভাবা হচ্ছে।

সূত্রের খবর, রাহুলকে প্রথমে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন তিনি। কিন্তু রাহুল দায়িত্ব নিতে চাইছেন না। তিনি শুধু ক্রিকেটার হিসাবে খেলতে চাইছেন। বাড়তি দায়িত্ব নিতে চাইছেন না। আর এরপরই উঠে আসে অক্ষরের নাম। অক্ষরকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হতে পারে। ২০১৯ সাল থেকে দিল্লিতে রয়েছেন অক্ষর। তাঁকে ১৮ কোটি টাকায় রিটেইন করে দিল্লি।

২২ মার্চ থেকে শুরু ২০২৫ আইপিএল। আইপিএলে দিল্লি প্রথম ম্যাচ ২৪ মার্চ। প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। আগে লখনৌ-তেই ছিলেন রাহুল। অন্যদিকে দিল্লিতে ছিলেন ঋষভ পন্থ। যিনি এই মুহূর্তে লখনৌ-এর অধিনায়ক। রেকর্ড ২৭ কোটি টাকা দিয়ে তাঁকে কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল।

আরও পড়ুন- বিতর্ক বাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে, বড় পদক্ষেপ নিতে চলেছে পিসিবি : সূত্র

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...