Friday, June 26, 2026

যোগেশচন্দ্র কলেজে জোর করে রং মাখানোর অভিযোগ, তালিকায় সাংবাদিকরাও!

Date:

Share post:

দোল (Holi) আসতে এখনও দুদিন বাকি কিন্তু তার আগেই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে (Jogesh Chandra Chaudhuri College) জোর করে পড়ুয়াদের রং মাখানোর ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি ক্যাম্পাসে। এমনকি সাংবাদিকদেরও ইচ্ছের বিরুদ্ধে রং মাখানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। পড়ুয়াদের একাংশের অভিযোগ বুধবার কলেজে দোল খেলার কোনও পরিকল্পনাই ছিল না। বহিরাগতরা জোর করেই জল- রং মাখিয়ে দেয়। অসন্তোষ প্রকাশ করেন চিত্র সাংবাদিকদের একাংশও। এরপরই ক্যাম্পাসের নিরাপত্তার দাবিতে আদালতে মামলা করেন এক ছাত্র। বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা।

এদিন মূলত কলেজের ডে এবং আইন বিভাগের পড়ুয়াদের মধ্যে আবির খেলা নিয়ে ঝামেলা শুরু হয়। এই সময়েই পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে কলেজে গেছিলেন তৃণমূল সাংসদ মালা রায়। তারপরেই আচমকা হাতাহাতি শুরু হয়ে যায়। সাংসদকে ঘিরেও কয়েকজন বিক্ষোভ দেখাতে শুরু করে। এই প্রসঙ্গে মালা রায় বলেন, তিনি বৈঠক করতে কলেজে এসেছিলেন। কে বহিরাগত আর কে বহিরাগত নয় এই বিষয়টি প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ দেখবে। এই ঘটনার পর তড়িঘড়ি যোগেশচন্দ্র কলেজের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যক্ষ পঙ্কজ রায় বলেন, আজ কোনও দোল উৎসব ছিল না, কলেজে কোনও অনুষ্ঠান ছিল না, বসন্ত উৎসবও ছিল না। কারা এল, কেন এল, কী উদ্দেশ্য ছিল তাঁদের সবটা খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, কোন কলেজে রং খেলতে গিয়ে কী সমস্যা হয়েছে তাঁর সঙ্গে সামগ্রিক রাজনীতির কোনও সম্পর্ক নেই। তবে কখনই কারোর ইচ্ছের বিরুদ্ধে কাউকে রং মাখানো উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...