Thursday, May 14, 2026

আধার নম্বর ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি, শিয়ালদহ থেকে গ্রেফতার বাগুইআটির বাসিন্দা

Date:

Share post:

পাসপোর্ট জালিয়াতিতে আরও এক গ্রেফতারি। একই আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানানোর চেষ্টা করার অভিযোগে ত্রিদীপ মণ্ডল (Trideep Mondal) নামে এক ব্যক্তিকে শিয়ালদহ স্টেশন (Sealdah station) থেকে গ্রেফতার করল ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবারই তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

চন্দননগর পুলিশ কমিশনারেট জানুয়ারি মাসে জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছিল। তাঁদের জেরা করেই ত্রিদীপের নাম জানতে পারেন তদন্তকারীরা।বাগুইআটির জ্যাংড়া এলাকার এই বাসিন্দা শুধু আধার নম্বর ব্যবহার করেই যে পাসপোর্ট বানাতেন তা নয়, ভুয়ো নথি দিয়েও জাল পাসপোর্ট বানানোর কারবার ছিল তাঁর। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে পুলিশ।

 

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...