Friday, February 13, 2026

হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের খাবারে ব্লেড, উত্তপ্ত কলেজ চত্বর

Date:

Share post:

এই প্রথম না, আগেও খাবারে পোকা পাওয়া গিয়েছিল। এবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে ব্লেড। হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সুরক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনরকম চিন্তা নেই। আগে খাবারে পোকা পাওয়া গিয়েছিল। বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার খাবারের মধ্যে ব্লেড পাওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে ভুগছেন পড়ুয়ারা। নজরে না পড়লে যেকোন মুহূর্তে ঘটে যেতে পারত ভয়ানক কোন ঘটনা।

খাবারে ব্লেড পাওয়া যেতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। মাসে তিন হাজার টাকা দিতে হয় একেকজনকে খাবারের জন্য। বিশাল কোন আয়োজন না থাকলেও সামান্য ডালভাত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাবে এটুকুই তাদের দাবি। তাঁদের অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে না বসলেই পেটে চলে যেতে পারে ভয়ানক কিছু। বুধবার রাতভর বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

এরপর উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। তারা জানিয়েছে দু’দিন আগে বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। বারংবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। সেবার খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, যা খেয়ে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন- হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

spot_img

Related articles

সমকামই পছন্দ! স্বামী-পুত্র ছেড়ে ‘প্রেমিকের’ হাত ধরলেন বীরভূমের ইন্দ্রানী

তিনি সমকামী। বলিষ্ঠভাবে তা সবার সামনে ঘোষণা করেন। আর সেই কারণে সেই সম্পর্ককেই বেছে নিয়ে শিশুপুত্র-স্বামী ছেড়ে পছন্দের...

তামিলনাড়ুতে শুরু লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প: প্রথম কিস্তিতে ৫০০০ টাকা অ্যাকাউন্টে

নির্বাচনমুখী তামিলনাড়ুতে চালু হল লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে মহিলা স্বনির্ভরতার প্রকল্প। কালাইগনার ওমেনস রাইটস স্কিম প্রকল্পে শুক্রবার থেকে শুরু...

স্বচ্ছতার লক্ষ্যে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু: ব্রাত্য বসু

শিক্ষক-শিক্ষিকাদের আবেদনপত্র কোথায়, কী পর্যায়ে আটকে তা জানতে এবার অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করল বিদ্যালয় শিক্ষা বিভাগ।...

বালুরঘাটে জমজমাট রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, উপস্থিত ক্রেতা সুরক্ষা মন্ত্রীও

ক্রিকেট, ফুটবলের বাইরেও অন্য খেলাধুলাও জনপ্রিয় হচ্ছে বাংলায়। শুধু কলকাতা কেন্দ্রিক খেলাই নয়, উত্তরবঙ্গেও হচ্ছে রাজ্য এবং জাতীয়...