Tuesday, June 23, 2026

রঙের উৎসবের দিনে বলিউডে শোকের ছায়া, প্রয়াত দেব মুখোপাধ্যায়

Date:

Share post:

রঙের উৎসবের দিনে বলিউডের মুখার্জি পরিবারে শোকের ছায়া। প্রয়াত দেব মুখোপাধ্যায়। তিনি যেমন কাজল-রানির কাকা, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, তেমনি বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা। দোলের দিনই পৃথিবী ছেড়ে চলে গেলেন দেব মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৮৩। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে জুহুর পবনহংস শ্মশানে। জানা গিয়েছে, রানি-কাজলের পাশাপাশি অজয় দেবগণ, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রারা থাকবেন তার শেষকৃত্যে।

তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’।দেব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...