Thursday, May 21, 2026

রং-এর উৎসবে মাতল কেকেআর, ছবি পোস্ট নাইটদের

Date:

Share post:

আজ দেশ জুড়ে পালিত হয়েছে রঙের উৎসব। সেই উৎসবে গা ভাসিয়েছে কলকাতা নাইট রাইডার্সও। এই মুহুর্তে শহর কলকাতায় রয়েছে নাইট ব্রিগেড। আইপিএল-এর প্রথম ম্যাচে নামছে তারা। প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তার আগে রং-এর উৎসবে মাতেন নাইট নেতা অজিঙ্কে রাহানে থেকে রিঙ্কু সিংরা । যেই ছবি পোস্ট করেছে কলকাতার পক্ষ থেকে।

যেই ভিডিও প্রকাশ করা হয়েছে নাইটদের পক্ষ থেকে, সেখানে দেখা যাচ্ছে, জমিয়ে নাচ করছেন রিঙ্কু সিং । হাতে বন্দুক, সামনে উড়ছে আবির, সেখানেই জমিয়ে নাচলেন রিঙ্কু। টিম হোটেলে সুইমিং পুলের সামনে কেকেআরের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের জন্য হোলি খেলার আয়োজন করা হয়। সেখানে ঢাক-ঢোলের তালে আনন্দে মাতেন সকলে। কোচ ও অধিনায়ক রাহানেকে একে অপরকে রং মাখাতেও দেখা গিয়েছে। কেকেআরের অধিনায়ক রাহানের হাতে বন্দুক তুলে নিতেও দেখা যায়। পিচকিরি বন্দুক। তাতে রঙ ভরে সকলকে মাখান রাহানে। এমনকি বিদেশি ক্রিকেটার, সাপোর্ট স্টাফেরাও হাতে তুলে নেন পিচকিরি। মেতে উঠেন রংয়ের উৎসবে। গোটা দলকে দেখা গেল খোশমেজাজে। চলে জমিয়ে খাওয়া-দাওয়া ।

আরও পড়ুন-আফগান ক্রিকেট মহলে শোকের ছাঁয়া, সন্তানহারা হলেন ক্রিকেটার

 

 

 

 

 

 

Related articles

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...